Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

‘নিঃসঙ্গতার সঙ্গে মানিয়ে নেওয়ার নাম প্রবাসজীবন’

আজিজ হাকিম
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮
‘নিঃসঙ্গতার সঙ্গে মানিয়ে নেওয়ার নাম প্রবাসজীবন’

নটিংহামের ওলাটন হলের সামনে লেখক

বিশ্বায়নের এই জমানায় বিলেতে বহু কিছু মিললেও মেলে না তপ্ত বিকালে বন্ধুর সঙ্গে টঙে আড্ডা, চিরপরিচিত অলিগলি, রিকশার বেল, হাঁকাহাঁকি, মায়ের হাসি আর রাত আটটা পেরোলে বাবার ফোন পেয়ে একটু ঘাবড়ে যাওয়া; পরিশেষে, হয় না নিজের ভাষায় কথা বলতে পারা।

এসব আরও গ্রাস করে যখন বুঝি ওই জীবনটা পেছনে ফেলে এসেছি। নিজেরই দেশে এখন যাব ছুটি কাটাতে, কী আশ্চর্য ব্যাপার।

বিলেত এক আজব দেশ! এ দেশে বৃষ্টি আর রোদের একেবারেই সমঝোতা নেই, যে যখন পারবে ঝাঁপিয়ে পড়বে। পাঁচ মিনিটেই আলো ছায়ার খেলা, এক দিনেই বহুবার। পেছনে তাকালে দেখা যায় ঘন মেঘে ছাওয়া আকাশ আর সামনে ঝলমলে রোদ্দুর। আর ষড়ঋতুর দেশের যে কেউই যখন শুধু কনকনে শীত আর তীব্র গরম ঋতুর মাঝে এসে পড়বেন, বলেই বসবেন, ‘এ কী!’ শীতে দীর্ঘতর রাত আর গ্রীষ্মে দীর্ঘদিন দেখে প্রথম দিকে একটু হকচকিয়ে যাওয়াই স্বাভাবিক।

গ্রীষ্ম মানে মাঠে কিংবা পার্কে শিশু-কিশোরের খেলাধুলা, ঘাটে ক্যানালে ছিপ পেতে মাছ ধরা, ফরেস্ট ক্যাম্পিং, সি বিচে সানক্রিম মেখে রৌদ্র পোহানো। বিলেতে (ইউকে) ঋতুরাজ বসন্ত নয়, সেই উপাধি কেড়ে নেয় হেমন্ত। গ্রীষ্মে ঝাঁকড়া চুলের মতো বেড়ে ওঠা গাছের পাতাগুলো নেয় হলুদাভ বরণ। প্রকাণ্ড সেঞ্চুরি পাতা লালচে-হলদে রঙে ফুটপাতগুলোকে আবৃত করে রাখে; তা দেখে ধীরে ধীরে সবাই গ্রীষ্মের উষ্ণতা ছেড়ে শীতের প্রস্তুতি নিতে ছোটে। এই শীতের আমেজও কম নয়।

টেমস নদীর পাড়ে লেখক।

লন্ডনের মতো বড় শহর যেমন ম্যানচেস্টার, লিভারপুল, রবিন হুডের নটিংহাম, বিবিধ সিটি সেন্টারে আড়ং জমে। মেরি-গো-রাউন্ড, আইস-রিংক, শুটিং গেমস ইত্যাদি রাইডের পাশাপাশি হটডগ, লিক্যারিশ, ফাজ আর পাইন্ট গ্লাসে এইল, লাগার, বিয়ার পান করে সব বয়সের ইংরেজ ম্যাম, জেন্টরা। অস্বাভাবিক রকমের মিশুক এরা। আবহাওয়া কেমন সে নিয়ে একটু আলাপ শুরু করলেই ট্রেন বা চলতি পথেই ঘণ্টা পাড়ি দেওয়া যায়। লন্ডন কেমন? শরৎচন্দ্র দেবদাস উপন্যাসে যেমন বর্ণনা দিয়েছেন তেমনই: ট্রাফালগার স্কয়ার, ওয়েস্টমিনস্টার অ্যাবে, ইংলিশ মোনার্কের বাসস্থান বাকিংহাম প্যালেস, ব্রিটিশ পার্লামেন্ট বা বিগ বেন, টেমসের ধারে টাওয়ার অফ লন্ডন, লন্ডন টাওয়ার ব্রিজ, লন্ডন ব্রিজ, ব্রিটিশ ন্যাশনাল মিউজিয়াম আর লন্ডনের বিখ্যাত কবুতর। হাইড পার্ক থেকে দেখবেন রয়েল ফ্যামিলির আর এক বাসস্থান কেন্সিংটন প্যালেস। পুরো লন্ডন দেখতে হলে আই অফ লন্ডন তো আছেই।

তবুও এত কিছুর মাঝে নিঃসঙ্গতার সঙ্গে মানিয়ে নেওয়ার নাম প্রবাসজীবন। ঈদ-পুজোয় ছুটি নেই, ক্লাস কিংবা কাজ থাকবেই। ইস্টার সানডে, বড় দিন, নতুন বছর উদযাপন করা গেলেও আপন মনে হয় না।

তবু যে দেশে রোমান, ভাইকিং, ফ্রেঞ্চ, জার্মানিক সভ্যতার আঁচ আছে, তা নিয়ে একটি লেখা যথেষ্ট নয়। পরিবার-পরিজন ছেড়ে একা আছি বটে, তবে এরই মাঝে এত কিছু দেখার, করার, শেখার, নিজেকে ঢেলে পুনরায় সাজানো, তাইবা কম কী?

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন