Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

যুক্তরাষ্ট্র চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়

নাফিস খান
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়

লেখক : নাফিস খান

ছোটবেলা থেকেই দেশের বাইরে পড়াশোনা করার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের পথ ধরে আজ আমি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে টেম্পল ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করছি।

যুক্তরাষ্ট্রের প্রতি আমার আগ্রহের পেছনে চলচ্চিত্রের একটা প্রভাব নিশ্চয়ই ছিল। ছোটবেলা থেকে হলিউডের সিনেমায় যে আমেরিকাকে দেখেছি, বাস্তবের আমেরিকাও হয়তো তেমনই হবে— এমন একটা ধারণা ছিল। কিন্তু এখানে এসে দেখেছি, সিনেমার আমেরিকা আর সাধারণ মানুষের আমেরিকা এক নয়।

বাংলাদেশে করপোরেট চাকরি করার অভিজ্ঞতা থেকে আমার ধারণা ছিল, পেশাগত জীবনে পোশাক-পরিচ্ছদ এবং বাহ্যিক আনুষ্ঠানিকতার বিশেষ গুরুত্ব থাকবে। এখানে এসে দেখলাম ভিন্ন চিত্র।

একজন অধ্যাপক হয়তো সাধারণ পোলো টি-শার্ট পরে, হাতে ট্যাটু নিয়ে ক্লাসে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার দিয়ে চলে যাচ্ছেন। এতে কারও বিশেষ কিছু যায়-আসে না। গুরুত্বপূর্ণ হলো, তিনি নিজের কাজটা কতটা ভালো করছেন। আমার কাছে এই বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।

সাংস্কৃতিক পার্থক্যের কারণে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয় এখানে। একবার হাত দিয়ে খাবার খাওয়া নিয়ে একজনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। ঘটনাটি আমার কাছে কিছুটা অস্বস্তিকর ছিল। যদিও এটিকে আমি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখি।

যুক্তরাষ্ট্রে একজন প্রবাসী শিক্ষার্থীর জীবন কেমন, তার উত্তর সবার জন্য এক রকম হবে না। আমার বিশ্ববিদ্যালয় থেকে যে মাসিক আর্থিক সহায়তা পাই, তা দিয়ে আমার নিজের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা সম্ভব হচ্ছে। তবে যারা কোনো ধরনের স্কলারশিপ বা পর্যাপ্ত আর্থিক সহায়তা ছাড়া এখানে পড়তে আসেন, তাদের অভিজ্ঞতা অনেক বেশি কঠিন হতে পারে।

সাংস্কৃতিক পার্থক্যের কারণে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এখানে। হাত দিয়ে খাবার খাওয়া নিয়ে একজনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম

বাংলাদেশের অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসতে চান। তাদের উদ্দেশে আমার প্রথম পরামর্শ হবে, আবেদন প্রক্রিয়া শুরুর আগে নিজের কাছে কয়েকটি প্রশ্ন করুন।

কেন আপনি বিদেশে পড়তে চান? কোন বিষয়ে পড়তে চান? পড়াশোনা শেষে আপনার লক্ষ্য কী? সেই লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রই কি সবচেয়ে উপযুক্ত জায়গা?

যুক্তরাষ্ট্রে পড়তে আসা নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে পৃথিবীর আরও অনেক দেশেও ভালো উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। তাই শুধু যুক্তরাষ্ট্রে আসাটাকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য বানানো উচিত বলে আমি মনে করি না।

সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সাধারণত জীবনের সুন্দর মুহূর্তগুলোই দেখি। কেউ নতুন শহরে ঘুরতে যাওয়ার ছবি দেয়, কেউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্তের। কিন্তু দিনের আট ঘণ্টার কাজের ক্লান্তি, পড়াশোনার চাপ, বাসা পরিষ্কার করা, একা রান্না করা কিংবা গভীর রাতে পরিবারের কথা মনে পড়ে মন খারাপ হওয়ার গল্পগুলো খুব কমই সামনে আসে। ফলে বাইরে থেকে মনে হয়, বিদেশে থাকা মানেই হয়তো সবাই খুব সুখে আছে।

তাই আমার অনুরোধ থাকবে, বিদেশে থাকা আপনার পরিবারের সদস্য কিংবা বন্ধুটিকে শুধু তার সাফল্য বা অর্জনের খবর জানতে ফোন করবেন না। মাঝেমধ্যে এটাও জিজ্ঞেস করুন, সে আসলে কেমন আছে।

লেখক: পিএইচডি গবেষক

যুক্তরাষ্ট্রপেনসিলভানিয়াফিলাডেলফিয়াটেম্পল ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল