Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

‘ঢাকা ভীষণ জীবন্ত এক শহর’

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯
শেয়ার করুন:
‘ঢাকা ভীষণ জীবন্ত এক শহর’

‘উন্মাদ’-এর দপ্তরে কাজের ফাঁকে আহসান হাবীব

ঢাকা শহরের মিরপুরে একটি আবাসিক ভবনের দোতলায় পাঠকপ্রিয় রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর দপ্তর। এক দুপুরে সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীবের মুখোমুখি হতেই ঠোঁটের কোণে সেই একইরকম রয়ে যাওয়া এক চিলতে হাসি ছড়িয়ে একই ভঙ্গিতে সম্ভাষণ জানালেন। পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৮ সালে। দীর্ঘ সময় ধরে পত্রিকাটির সম্পাদনা করেন আহসান হাবীব। ‘উন্মাদ’ পত্রিকার বয়স এখন প্রায় ৫০ ছুঁইছুঁই।

ঢাকা শহরে কতদিন ধরে বসবাস করছেন জানতে চাইলে বললেন, ‘১৯৭২ সাল থেকে। দেশ স্বাধীন হওয়ার পর পরিবারের সঙ্গে রাজধানীতে চলে আসা।’

‘জীবনের বড় অংশই কেটে গেল এ শহরে। কেমন লাগল ঢাকা শহরের জীবন?’

‘ভালোই তো লাগল। এ শহরটা ভীষণ অ্যালাইভ। চারপাশে এত মানুষ চলছে-ফিরছে, এত ঘটনা ঘটছে; আমার এ শহরকে ভালো লাগে। ঢাকায় একটা কালচার আছে— চায়ের টং দোকান। আমিও সেখানে বসে চা খাই। মানুষের নানারকম কথা শুনি। আমার বহু কার্টুন আঁকার ধারণা এসব দোকান থেকেই জন্ম নিয়েছে। এখানে প্রচুর অব্যবস্থা আছে, ভীষণ এলোমেলো এর নাগরিক জীবনপ্রবাহ। কিন্তু তারপরও এখানে সময়টা মন্দ কাটছে না।’

‘কখনো ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে বসবাস করার কথা ভেবেছেন?’

‘কখনোই ভাবিনি। এ শহরটায় বৈচিত্র্যময় জীবনের বয়ে চলা আমার ভালো লাগে। তাই অন্য কোথাও গিয়ে বসবাস করার কথা ভাবি না। এ শহরে একেক জায়গায় একেক ধরনের পরিস্থিতি তৈরি হয়। বাড়ি থেকে বের হয়ে দেখলেন মিরপুরের একটি এলাকায় হয়তো কোনো দাবিতে সংঘাত-সংঘর্ষে রণক্ষেত্র হয়ে আছে। দশ মিনিট হেঁটে এগিয়ে গেলে কোনো অসন্তোষের চিহ্ন নেই। পরিস্থিতি একেবারে শান্ত। জীবনের এই বিচিত্র ছবি দেখতে ভালোই লাগে আমার। এটাই তো ঢাকা শহরের চরিত্র।’

দীর্ঘকাল নিজেকে কোনো পেশার সঙ্গে জড়াননি আহসান হাবীব। এই রম্য পত্রিকার সম্পাদনা করে আর কার্টুন এঁকেই তার জীবন কেটেছে। দশ বছর ধরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক নভেল বিষয়ে অধ্যাপনা করছেন। ঢাকার বাসিন্দা হিসেবে তার কাছে এখানে বর্ষা ঋতুটা প্রিয়।

‘শীত বা বসন্ত কেন ভালো লাগে না আপনার?’

একটু হেসে অদ্ভুত উত্তর দিলেন আহসান হাবীব— ‘বর্ষা খুব আনপ্রেডিক্টেবল এক ঋতু এই শহরে। ধরুন, একটু আগে যে রাস্তাটা শুকনো ছিল, এক ঘণ্টার বৃষ্টিতে সেখানে হাঁটুপানি জমে গেল। ব্যাপারটা আমার কাছে মজার। নগরজীবনে বর্ষার এ অদ্ভুত অনিশ্চয়তাটুকু ভালো লাগে। লক্ষ করলে দেখবেন, এই বৃষ্টির বিপর্যয়ে আমরা কেউ বিরক্ত হই না। তখন মাথায় চিন্তা থাকে কেমন করে এ পথ টপকানো যাবে? আমরা তখন অভিযোগ করি না। অনেক সংকটকে আমরা সহজে গ্রহণ করে ফেলি।’

সুযোগ পেলে এ শহরকে পরিচ্ছন্ন করতে চান আহসান হাবীব, ‘শহরটার পথে পথে আবর্জনা। আমরাই নোংরা করছি নিজেদের বসবাসের জায়গা। রাতে যখন এ শহরের পথে হাঁটি মনে হয় প্যারিসের কোনো রাস্তায় হাঁটছি। চারপাশে স্ট্রিটলাইট জ্বলছে, যানবাহনের ভিড় কমে গেছে। তখন অাবর্জনা আর ময়লাও চোখে পড়ে না। দিনের আলোতে ময়লা, নোংরা শহরটাকে দেখতে ভালো লাগে না।’

ঢাকায় সত্তরের দশকের সময়টার কথা বিশেষভাবে মনে পড়ে আহসান হাবীবের। সেই সময়ে ঢাকার জীবন অন্যরকম ছিল। অনেক বেশি ছিমছাম ছিল নগরজীবন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের ছাত্র ছিলেন। শহরটা অনেক বেশি নির্জনতা নিয়ে, উদ্বেগহীন হয়ে বয়ে যেত। ওই সময়টার ছবি তার মনে আজও রয়ে গেছে। কিন্তু আহসান হাবীব ঢাকার এখনকার জীবনকে মন্দ বলে চিহ্নিত করতে চান না। প্রথম যখন এ শহরে এসেছিলেন, তার মনে বিস্ময় তৈরি হয়েছিল। সদ্য স্বাধীন দেশ তখন। রাজধানী ঢাকার তখন অন্য এক রূপ। ধীরে ধীরে বদলে গেছে ঢাকা। কার্টুন আঁকতে গিয়ে টের পান চরিত্রের পেছনে আঁকা প্রেক্ষাপট তার তুলির টানেই একটু একটু করে বদলে গেছে। এখন প্রেক্ষাপটে নতুন নতুন ছবি সংযোজিত হচ্ছে। এই বদলে যাওয়া শহরকে আঁকতে আঁকতে ভালোবেসে ফেলেছেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ