Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

ম্যাচায় মজা

agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৫
ম্যাচায় মজা

ম্যাচা ক্রেপ রোল

ম্যাচা। বিশেষ প্রক্রিয়ায় চাষ করা জাপানের গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণে ভরপুর। এর ব্যবহারে তৈরি সুস্বাদু খাবারের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন তাবাসসুম মেহজাবীন মোবারক

ম্যাচা ক্রেপ রোল

উপকরণ (ক্রেপের জন্য): চকলেট ক্রেপ ৮-১০ টুকরা, ডিম ৩টি, আইসিং সুগার ৩৫ গ্রাম, ময়দা ৯০ গ্রাম, আনসুইটেনড কোকো পাউডার ১০ গ্রাম, ফুল ক্রিম মিল্ক ৩০০ গ্রাম, গলানো মাখন ৩০ গ্রাম, ভ্যানিলা এক্সট্র‍্যাক্ট সিকি চা চামচ, লবণ এক চিমটি।

উপকরণ (ম্যাচা ক্রিমের জন্য): ক্রিম চিজ ১০০ গ্রাম, ঠান্ডা হুইপিং ক্রিম ১৮০-২০০ মিলি, আইসিং সুগার ৩০ গ্রাম, ম্যাচা পাউডার ৫ গ্রাম, ভ্যানিলা এক্সট্র‍্যাক্ট সিকি চা চামচ ও লবণ ১ চিমটি।

উপকরণ (ডার্ক চকলেট ও বাদামের কোটিংয়ের জন্য): ডার্ক চকলেট ২৫০ গ্রাম, মাখন ২০ গ্রাম, কাঠবাদাম (ভাজা ও কুচি করা) ৫০ গ্রাম।

প্রণালি: প্রথমে ক্রেপের উপকরণের ডিম ও আইসিং সুগার ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর দুধ, গলানো মাখন ও ভ্যানিলা যোগ করুন। ময়দা, কোকো পাউডার ও লবণ ছেঁকে মিশ্রণে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন, যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়। এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে ২০ মিনিট রেখে দিন। এবার একটি নন-স্টিক প্যানে হালকা করে তেল বা মাখন মাখিয়ে নিন। অল্প পরিমাণ ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন এবং ৬-৮টি ক্রেপ তৈরি করুন। দুই পাশ সমানভাবে সিদ্ধ ও হালকা বাদামি হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ক্রেপগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এবার ম্যাচা ক্রিম তৈরির জন্য ক্রিম চিজ, আইসিং সুগার, ম্যাচা পাউডার ও ভ্যানিলা একসঙ্গে বিট করে মসৃণ করুন। ঠান্ডা হুইপিং ক্রিম যোগ করে ঘন ও ক্রিমি হওয়া পর্যন্ত হুইপ করুন। একটি ক্রেপ সমান করে রাখুন এবং এর ওপর পাতলা করে ম্যাচা ক্রিমের প্রলেপ দিন। তারপর আরেকটি ক্রেপ ওপর দিয়ে আবার ম্যাচা ক্রিমের প্রলেপ দিন। এভাবে সব ক্রেপ ও ক্রিম ব্যবহার না হওয়া পর্যন্ত স্তর তৈরি করুন। সবশেষে ক্রেপগুলোকে শক্ত করে একটি লম্বা রোলের আকৃতি দিয়ে প্লাস্টিক র‍্যাপে মুড়ে ১-২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এদিকে, কোটিংয়ের জন্য ডার্ক চকলেট ও মাখন একসঙ্গে গলিয়ে নিন। এরপর ভাজা কুচি করা বাদাম মিশিয়ে দিন। ঠান্ডা করা ক্রেপ রোলের ওপর উদারভাবে চকলেটের মিশ্রণ ঢেলে আবারও ৩০ মিনিট ফ্রিজে রাখুন, যতক্ষণ না কোটিংটি শক্ত হয়। তারপর একটি গরম ও শুকনো ছুরি দিয়ে রোলটি টুকরা করুন। পরিবেশনের আগে ওপরে হালকা করে ম্যাচা পাউডার ছড়িয়ে দিন।

পিস্তাচিও ম্যাচা তিরামিসু

উপকরণ: লেডিফিঙ্গার বিস্কুট ১ প্যাকেট, ফুল ফ্যাট ক্রিম চিজ (নরম করা) ২৫০ গ্রাম, পিস্তাচিও স্প্রেড ৩ টেবিল চামচ, ম্যাচা পাউডার ১ চা চামচ, হুইপিং ক্রিম ২-৩ টেবিল চামচ, চিনি ১-২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী, সাধারণ কফি বা এসপ্রেসো (গাঢ় করে তৈরি) পৌনে ১ কাপ, পিস্তাচিও (সাজানোর জন্য, কুচানো ও ঠান্ডা করা) পরিমাণমতো।

প্রণালি: প্রথমে হুইপিং ক্রিম ও নরম করা ক্রিম চিজ ভালোভাবে বিট করুন, যতক্ষণ না মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হয়। অন্য একটি বাটিতে পিস্তাচিও স্প্রেড ও ম্যাচা পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এবার এর সঙ্গে বিট করা ক্রিম চিজ ও গুঁড়ো চিনি যোগ করে ভালোভাবে বিট করুন। মিশ্রণটি মসৃণ ও এতটা ঘন হওয়া উচিত, যাতে পাইপিং ব্যাগ দিয়ে সহজে ব্যবহার করা যায়। ঠান্ডা করা কফিতে প্রতিটি লেডিফিঙ্গার বিস্কুট খুব দ্রুত ডুবিয়ে তুলে নিন। খেয়াল রাখবেন, বিস্কুট যেন বেশি কফি শুষে নিয়ে নরম বা ভিজে না যায়। কফিতে ডোবানো একটি লেডিফিঙ্গারের ওপর পিস্তাচিও-ম্যাচা ক্রিম ছড়িয়ে বা পাইপ করে দিন। তার ওপর আরেকটি লেডিফিঙ্গার আলতো করে রেখে একটি স্যান্ডউইচের মতো তৈরি করুন। বাকি লেডিফিঙ্গার ও ফিলিং দিয়েও একইভাবে তৈরি করুন। তৈরি করা তিরামিসু কমপক্ষে ৪-৬ ঘণ্টা ফ্রিজে রাখুন। সম্ভব হলে সারা রাত রেখে দিন। এতে স্বাদ ভালোভাবে মিশে যাবে এবং ফিলিংও সুন্দরভাবে সেট হবে। পরিবেশনের আগে একটি চেরি, স্ট্রবেরি বা রাস্পবেরি দিয়ে সাজান। শেষে হালকা করে ম্যাচা পাউডার ছড়িয়ে দিন অথবা কুচানো পিস্তাচিও দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ম্যাংগো ম্যাচা লাচ্ছি

উপকরণ (২ গ্লাস পরিমাণ, ম্যাংগো লাচ্ছির জন্য): পাকা আম ১ কাপ, প্লেইন গ্রিক দই পৌনে ১ কাপ, ঠান্ডা দুধ আধা কাপ, মধু ১-২ টেবিল চামচ, এলাচ গুঁড়া সিকি চা চামচ অথবা স্বাদ অনুযায়ী, বরফ আধা কাপ।

উপকরণ (ম্যাচা ফোমের জন্য): ম্যাচা পাউডার ২ চা চামচ, কুসুম গরম পানি ২ টেবিল চামচ, হুইপিং ক্রিম ২ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে আম, গ্রিক দই, দুধ, মধু, এলাচ গুঁড়া ও বরফ একসঙ্গে মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিন; হয়ে গেল ম্যাংগো লাচ্ছি। এবার ম্যাচা ফোম তৈরির জন্য ম্যাচা পাউডারের সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে কোনো দলা না থাকে। এরপর হুইপিং ক্রিম যোগ করে হালকা ও ফেনাযুক্ত না হওয়া পর্যন্ত ফেনাতে থাকুন। তারপর স্বচ্ছ গ্লাসে ম্যাংগো লাচ্ছি নিয়ে তার ওপর আলতো করে ম্যাচা ফোম ঢেলে দিন। সবশেষে কয়েকটি ছোট আমের টুকরো, একটি ছোট পুদিনা পাতা এবং সামান্য ম্যাচা পাউডার ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপিম্যাচাম্যাচা ক্রেপ রোলপিস্তাচিও ম্যাচা তিরামিসুম্যাংগো ম্যাচা লাচ্ছি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা