এক ঝলক

নবান্ন উৎসবে অতিথি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কমিউনিটিভিত্তিক টেকসই পর্যটন উদ্যোগ ‘অতিথি’র আয়োজনে ১৬ নভেম্বর মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে নবান্ন উৎসব। অগ্রহায়ণের আমেজ, নতুন ধানের ঘ্রাণ আর পিঠা-পুলি-পায়েসের স্বাদে সাজবে এটি। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে বুকিং দিতে হবে ১১ নভেম্বরের মধ্যে। বিস্তারিত: https://otithi.brac.net/events/nobanno-utshob
হলিডে ইনে দ্য মহারাজা রিটার্নস
ভারতের রাজস্থানের রাজকীয় খাবার ও বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অনুষ্ঠিত হবে রাজস্থানি খাদ্য উৎসব। হোটেলের অ্যাটিটিউড রেস্তোরাঁয় ‘দ্য মহারাজা রিটার্নস’ শিরোনামে এটি চলবে ১৫ থেকে ২৮ নভেম্বর। রঙ বাংলাদেশে বছর শেষের অফার
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশে চলছে ইয়ার এন্ডিং সেল। নারী, পুরুষ ও শিশুদের পোশাকসহ নানা পণ্যে রয়েছে ৫০ শতাংশ ছাড়। বিস্তারিত জানতে ও অর্ডারের জন্য ভিজিট করতে পারেন: https://rang-bd.com





