এক ঝলক

বাটায় বিশেষ ছাড়
দুর্গাপূজার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে বাটা। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডে মিলবে ১৫ শতাংশ সাশ্রয়, সর্বোচ্চ ২ হাজার রিওয়ার্ড পয়েন্ট এবং ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। বিস্তারিত জানা যাবে batabd.com ওয়েবসাইটে।
ফেস অব বাংলাদেশ হলেন অদিত ও আফসানা
‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেছেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য ‘ফেস অব এশিয়া’য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা। গত ৮ অক্টোবর আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত ফেস অব বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে পুরুষ বিভাগে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে এস কে আবদুল্লাহ আরউইন ও রাকিবুল হাফিজ ইখতি। নারী বিভাগে এ দুই অবস্থান অর্জন করেছেন সাদিয়া হোসেন অর্পিতা ও ফেরদৌসী তানভীর ইচ্ছা।
দুর্গোৎসবে দেশীদশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত উদ্যোগ দেশীদশ এনেছে বিশেষ শারদ সংগ্রহ। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের পোশাক— সবকিছুতেই রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ঢাকার বসুন্ধরা সিটি, চট্টগ্রামের আফমি প্লাজা ও সিলেটের বীরবিক্রম ইয়ামিন কমপ্লেক্সে মিলবে এই সংগ্রহ।
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে





