Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

উৎসবের আগে ত্বকের পরিচর্যা

ফারিয়া আলম
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১
উৎসবের আগে ত্বকের পরিচর্যা

মডেল: আনসা তাসফিহা সুহি; সাজ: শামীম; কৃতজ্ঞতা: বিহাইভ স্টুডিও; ছবি: সাজ্জাদ হোসেন

ত্বক ভালো থাকলে উৎসবের আনন্দ বেড়ে যাবে বহু গুণ। সঠিক যত্নের উপায় জানাচ্ছেন ফারিয়া আলম

পূজায় পরার নতুন পোশাক দোকান থেকে চলে এসেছে ঘরে। জুতা, গয়না কেনা শেষ; মেকআপের পরিকল্পনাও সারা। এবার ত্বকের পালা। কারণ, সাজের দিন মুখে নতুন করে ব্রণ ওঠা, ত্বক লাল হয়ে যাওয়া কিংবা মেকআপের পর খসখসে ভাব— কোনোটিই কাম্য নয়। তাই উৎসবের আগে ত্বকের যত্নের পরিকল্পনায় দরকার সঠিক সমন্বয়। কোন পরিচর্যা কখন করবেন, কোনটি এড়িয়ে চলবেন আর হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে কীভাবে সামলাবেন, জেনে নেওয়া ভালো।

চোখ ও ঠোঁটে

উৎসবের সাজে চোখ ও ঠেঁাটের ভূমিকা কম নয়। চোখের চারপাশের ত্বক শুষ্ক হলে উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ঠেঁাটের শুষ্কতা কমাতে নিয়মিত দিন লিপবামের প্রলেপ। ঠেঁাটের চামড়া টেনে তোলা কিংবা দানাদার স্ক্র্যাব দিয়ে ঘষা থেকে বিরত থাকুন। ম্যাট লিপস্টিক দেওয়ার পরিকল্পনা থাকলে সাজের আগে ঠেঁাটের আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন। অন্যদিকে চোখের প্রসাধনী কেনার সময় মেয়াদ ও উপাদান যাচাই করুন। চোখে জ্বালা বা সংক্রমণ থাকলে আই মেকআপ এড়িয়ে চলার বিকল্প নেই।

প্রসাধনী ব্যবহারের আগে

অন্যদের ত্বকে যে প্রসাধনী ভালো কাজ করে, আপনার ত্বকেও তা একই ফল দেওয়ার নিশ্চয়তা নেই। তৈলাক্ত ত্বকে ভারী ক্রিম বা লোমকূপ বন্ধ করে দেওয়ার মতো প্রসাধনী ব্রণের প্রবণতা বাড়াতে পারে। তাই বলে ময়েশ্চারাইজার বাদ দিতে হবে, তা নয়; বরং ধরন বুঝে বেছে নিন সঠিক পণ্য। শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক প্রসাধনী বেছে নিতে পারেন। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায়ই ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। মেকআপের আগে নতুন ফেসপ্যাক কিংবা ঘরোয়া উপাদানের পরীক্ষা না করাই ভালো। কেননা লেবুর রস, বেকিং সোডা বা দানাদার স্ক্র্যাব ত্বকে জ্বালা ও ক্ষতি করতে পারে।

রোদ থেকে সুরক্ষা

উৎসবের কেনাকাটা কিংবা ঘোরাঘুরিতে দীর্ঘ সময় রোদে থাকতে হতে পারে। তাই দিনের বেলায় বাসা থেকে বের হওয়ার আগে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ, গলা, কানের চারপাশ ও হাতের খোলা অংশে এর প্রলেপ দিতে ভুলবেন না যেন। বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পরপর এবং ঘামলে বা মুখ ধুলে প্রয়োজন অনুযায়ী আবার সানস্ক্রিন প্রয়োগ করুন।

এক্সফোলিয়েশনে সতর্কতা

ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন বেশ সহায়ক। তবে অতিরিক্ত স্ক্র্যাবিং কিংবা শক্তিশালী রাসায়নিক এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া ও সংবেদনশীলতা দেখা দিতে পারে। নতুন কোনো উপাদান ব্যবহার করতে চাইলে উৎসবের আগমুহূর্তে নয়, বরং বেশ কিছুদিন আগে অল্প অংশে পরখ করে নিন। ত্বকে আগে থেকেই ব্রণ, র‍্যাশ বা জ্বালাপোড়া থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কেননা সব ত্বকের জন্য একই ধরনের পরিচর্যা উপযুক্ত নয়। ত্বক স্বাভাবিক থাকলে নিয়মিত পরিষ্কার করা এবং ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহারই যথেষ্ট। ব্ল্যাকহেডস বা অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে প্রশিক্ষিত কারও সাহায্যে ক্লিনআপ করানো যেতে পারে। তবে সক্রিয় ব্রণ, একজিমা বা সংবেদনশীল ত্বকে যেকোনো ধরনের ফেসিয়াল করানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ঘরোয়া পরিচর্যার ক্ষেত্রেও এই সতর্কতা জরুরি। প্রাকৃতিক উপাদান হলেই তা ত্বকের জন্য নিরাপদ, এমন নয়। কোনো উপাদানে অ্যালার্জি বা জ্বালা হতেই পারে। তাই নতুন কিছু ব্যবহারের হাতের উল্টো পিঠে বা কানের লতিতে পরীক্ষা করুন।

দিন শেষে

রাতে বিছানায় যাওয়ার আগে মেকআপ তুলতে ভুলবেন না যেন। কেননা, দীর্ঘক্ষণ মেকআপ রাখলে ত্বকে অস্বস্তি হতে পারে, বিশেষ করে ঠিকমতো পরিষ্কার না করলে। মৃদু ক্লিনজার দিয়ে মেকআপ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চোখের মেকআপ তোলার সময়ও আলতোভাবে পরিষ্কার করুন; জোরে ঘষবেন না। বাইরে ঘোরাঘুরির সময় রোদ থেকে সুরক্ষা এবং পর্যাপ্ত ঘুমের বিষয়টিও মাথায় রাখুন।

 

ত্বকবিউটিপরিচর্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি