Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

বেকিংয়ে বিস্ময়

মেরিনা পারভীন নীপা
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১
বেকিংয়ে বিস্ময়

খাবারের আয়োজনে বেকিং আইটেমের উপস্থিতি যেন বাড়তি আনন্দের নাম। স্বাদে ও বৈচিত্র্যে ভিন্ন তিনটি পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মেরিনা পারভীন নীপা

টার্ট শেল

উপকরণ (মূল): ময়দা ২০০ গ্রাম, ঠান্ডা আনসল্টেড বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৬০ গ্রাম, ডিমের কুসুম ১টি, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, ঠান্ডা পানি প্রয়োজনমতো।

উপকরণ (পেস্ট্রি ক্রিম বা ভ্যানিলা ক্রিমের জন্য): দুধ ২৫০ মিলিলিটার, ডিমের কুসুম ৩টি, চিনি ৬০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, ভ্যানিলা ১ চা চামচ, বাটার ১৫ গ্রাম।

উপকরণ (ফল ও সাজানোর জন্য): স্ট্রবেরি পরিমাণমতো, ব্লুবেরি পরিমাণমতো, চেরি ১-২টি, লেবুর পাতলা স্লাইস ১-২টি, মিন্ট পাতা সামান্য, বেরি বা রাসবেরি সস পরিমাণমতো, লেমন কার্ড বা সাইট্রাস সস সামান্য, আইসিং সুগার সামান্য, এডিবল গোল্ড লিফ (ঐচ্ছিক) পরিমাণমতো, এডিবল ফুল বা মাইক্রোগ্রিন (ঐচ্ছিক) পরিমাণমতো।

প্রণালি (টার্ট শেল): ময়দা ও আইসিং সুগার মিশিয়ে ঠান্ডা বাটার দিয়ে হাতের আঙুলের সাহায্যে ক্রাম্বের মতো করে নিন। ডিমের কুসুম ও ভ্যানিলা দিয়ে মিশিয়ে প্রয়োজনে অল্প ঠান্ডা পানি দিন। ডো তৈরি করে প্লাস্টিকে মুড়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর ডো ৩-৪ মিমি পুরু করে বেলে টার্ট মোল্ডে বসিয়ে নিন। ফর্ক দিয়ে কয়েকটি ছিদ্র করুন। পার্চমেন্ট পেপার ও বেকিং বিন দিয়ে ব্লাইন্ড বেক করুন। ১৭০-১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১৫-২০ মিনিট বেক করে নিন। বিন সরিয়ে আরও ৫-৮ মিনিট বেক করে সোনালি রঙা হলে নামিয়ে ঠান্ডা করুন।

প্রণালি (ভ্যানিলা ক্রিম): ডিমের কুসুম, চিনি ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আলাদাভাবে দুধ গরম করে ধীরে ধীরে ডিমের মিশ্রণে মেশান। এবার প্যানে নিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন, যতক্ষণ না ঘন ক্রিম হয়। চুলা বন্ধ করে ভ্যানিলা ও বাটার মিশিয়ে নিন। ঠান্ডা করে পাইপিং ব্যাগে রাখুন।

প্রণালি (টার্ট অ্যাসেম্বলি): ঠান্ডা টার্ট শেলের ভেতর ভ্যানিলা ক্রিম সমানভাবে পুরে দিন। ওপরে সুন্দরভাবে কাটা স্ট্রবেরি, ব্লুবেরি ও চেরি সাজান। লেবুর পাতলা স্লাইস ও মিন্ট দিয়ে রান্নার ধাপ সম্পন্ন করুন।

পরিবেশন: সাদা বড় প্লেটের মাঝখানে টার্টটি রাখুন। পাশে বেরি সস দিয়ে একটি পরিষ্কার কার্ভ বা সুইপ তৈরি করুন। ছোট ছোট লেমন কার্ড বা সাইট্রাস সসের ডট, সামান্য আইসিং সুগার, বেরি ক্রাম্ব ও মিন্ট দিয়ে সাজিয়ে নিতে পারেন। চাইলে অল্প এডিবল গোল্ড লিফ ও এডিবল ফুল ব্যবহার করা যেতে পারে।

চকলেট লাভা কেক

উপকরণ: ডার্ক বা সেমি-সুইট চকলেট ১২০ গ্রাম, লবণবিহীন মাখন ১০০ গ্রাম, ডিম ২টি, ডিমের কুসুম ২টি, চিনি পৌনে ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, লবণ এক চিমটি, কোকো পাউডার (পাত্রে ছিটানোর জন্য) সামান্য।

প্রণালি: একটি পাত্রে চকলেট ও মাখন একসঙ্গে নিয়ে গরম পানির ভাপের ওপর রেখে ধীরে ধীরে গলিয়ে নিন। চাইলে মাইক্রোওয়েভেও অল্প অল্প করে গরম করে গলানো যাবে। চকলেট ও মাখন সম্পূর্ণ গলে মসৃণ হয়ে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। অন্য একটি পাত্রে ডিম, ডিমের কুসুম ও চিনি নিয়ে ২-৩ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর ভ্যানিলা এসেন্স ও লবণ দিয়ে আবার মেশান। গলানো চকলেট ও মাখনের মিশ্রণটি ধীরে ধীরে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। চালুনি দিয়ে ছেঁকে রাখা ময়দা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। অতিরিক্ত ফেটাবেন বা মেশাবেন না। চারটি ছোট কেকের পাত্রে ভালোভাবে মাখনের প্রলেপ দিন। কোকো পাউডার ছড়িয়ে অতিরিক্ত কোকো ঝেড়ে ফেলুন। প্রস্তুত করা মিশ্রণ পাত্রগুলোর মধ্যে ঢেলে প্রায় দুই-তৃতীয়াংশ থেকে তিন-চতুর্থাংশ পর্যন্ত পূর্ণ করুন। ওভেন আগে থেকেই ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিন। এরপর কেকগুলো ১২-১৪ মিনিট বেক করুন। কেকের বাইরের অংশ ভালোভাবে সেট হয়ে যাবে, কিন্তু মাঝখানটা নরম ও সামান্য ফাঁপা থাকবে— এটাই পারফেক্ট লাভা কেকের লক্ষণ।

পরিবেশন: ওভেন থেকে বের করে প্রায় ১ মিনিট অপেক্ষা করুন। এরপর সাবধানে পাত্র থেকে কেকটি প্লেটে উল্টে বের করে নিন। ওপরে সামান্য গুঁড়া চিনি ছড়িয়ে ভ্যানিলা আইসক্রিম, স্ট্রবেরি বা বেরি দিয়ে পরিবেশন করুন।

চকলেট কেক রেসিপি

উপকরণ: ময়দা ১ কাপ, কোকো পাউডার আধা কাপ, চিনি সিকি কাপ, ডিম ২টি, দুধ আধা কাপ, তেল আধা কাপ, গরম পানি বা কফি আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, লবণ এক চিমটি।

প্রণালি: ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে চেলে নিন, অন্য বাটিতে ডিম ও চিনি ৩-৪ মিনিট ভালোভাবে বিট করুন। এরপর তেল, দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিন। শুকনা উপকরণ অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মেশান। সবশেষে গরম পানি বা গরম কফি দিয়ে মিশিয়ে নিন। ব্যাটার একটু পাতলা হবে। ৭-৮ ইঞ্চি কেক মোল্ডে ব্যাটার ঢেলে ৩০-৪০ মিনিট বেক করুন। কেক ঠান্ডা হলে মাঝখান থেকে কেটে দুই-তিন লেয়ার করুন।

উপকরণ (চকলেট গ্যানাশ): ডার্ক-মিল্ক চকলেট ১৫০ গ্রাম, হুইপিং বা ফ্রেশ ক্রিম ১০০ মিলি, বাটার ১ টেবিল চামচ।

প্রণালি (চকলেট গ্যানাশ): চকলেট ছোট করে কেটে তার ওপর গরম ক্রিম ঢেলে ২ মিনিট রেখে দিন। এরপর ভালোভাবে মিশিয়ে বাটার দিন। ঠান্ডা হলে কেকের প্রতিটি লেয়ারে গ্যানাশ লাগিয়ে পুরো কেক কভার করুন।

 

 

 

রেসিপিবেকিং আইটেমটার্ট শেলচকলেট লাভা কেকচকলেট কেক রেসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের