Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

চিংড়ির বাহারি পদ

নাদিয়া নাতাশা
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২৩:২৪
চিংড়ির বাহারি পদ

রাঁধুনির ক্যারিশমায় চিংড়ির পদ শুধু সুস্বাদু নয়, দেখতেও রঙিন হয়ে উঠতে পারে! এমন তিনটি রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন নাদিয়া নাতাশা

প্রন বিস্ক

উপকরণ: চিংড়ি (আলাদা করে রাখা মাথা ও খোসাসহ) ২৫০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ চা চামচ, টমেটো ১টি, ময়দা ১ টেবিল চামচ, পানি বা স্টক ৩ কাপ, দুধ ১ কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ আধা চা চামচ এবং পাপরিকা আধা চা চামচ।

প্রণালি: হাঁড়িতে ১ টেবিল চামচ মাখন দিয়ে চিংড়ির মাথা ও খোসা ভেজে নিন। এবার পানি দিয়ে প্রায় ১৫ মিনিট ফুটিয়ে স্টক তৈরি করে ছেঁকে রাখুন। অন্য একটি প্যানে আধা টেবিল চামচ মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নরম করে নিন। এবার টমেটো ও পাপরিকা দিয়ে কিছুক্ষণ রান্নার পর ময়দা যোগ করে ১ মিনিট নাড়তে হবে। তারপর ধীরে ধীরে চিংড়ির স্টক ঢেলে ভালোভাবে নেড়ে ১০ মিনিট রান্না করুন। মিশ্রণটি ব্লেন্ড করে চাইলে ছেঁকে নিতে পারেন, এতে বিস্ক আরও মসৃণ হবে। এবার দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে কম আঁচে ৩ থেকে ৪ মিনিট গরম করুন; বেশি ফোটাবেন না। তারপর লবণ ও গোলমরিচ দিন। আলাদা প্যানে বাকি মাখন দিয়ে চিংড়ি ভেজে বিস্কের মধ্যে যোগ করুন। ওপরে সামান্য ক্রিম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

প্রন পাইনঅ্যাপল রাইস

উপকরণ (২ জনের জন্য): ভাত ৩ কাপ, চিংড়ি ২০০ গ্রাম, আনারস (কিউব কাট) ১ কাপ, ডিম ২টি, গাজর (কিউব কাট) সিকি কাপ, ক্যাপসিকাম কুচি সিকি কাপ, মটরশুঁটি সিকি কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ এবং ধনেপাতা বা পার্সলে সামান্য।

প্রণালি: পরিষ্কার করা চিংড়িতে লবণ ও সামান্য গোলমরিচ মেখে গরম তেলে ২-৩ মিনিট ভেজে তুলে রাখুন। একই প্যানে ডিম স্ক্র্যাম্বল করে নিন। এরপর রসুন ও পেঁয়াজ হালকা ভেজে গাজর, ক্যাপসিকাম ও মটরশুঁটি দিয়ে প্রায় ২ মিনিট ভাজা-ভাজা করুন। এবার আনারস যোগ করে আরও ১ মিনিট ভাজুন। তারপর ঠান্ডা করা ভাত, সয়া সস, অয়েস্টার সস, বাকি গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজা চিংড়ি ও ডিম যোগ করে উচ্চ আঁচে আরও ১ থেকে ২ মিনিট রান্না করুন। ভাত ঝরঝরে হয়ে এলে ধনেপাতা বা পার্সলে ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

বেকড গার্লিক বাটার প্রন

উপকরণ (২ জনের জন্য): বড় চিংড়ি ৫০০ গ্রাম, বাটার ৫০ গ্রাম, রসুন কুচি দেড় টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পাপরিকা পাউডার আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং পার্সলে কুচি ১ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে চিংড়ির খোসা আংশিক রেখে বা পুরোপুরি ছাড়িয়ে পরিষ্কার করে পানি ভালোভাবে ঝরিয়ে নিন। গলানো বাটারের সঙ্গে রসুন, অলিভ অয়েল, লেবুর রস, পাপরিকা, গোলমরিচ, চিলি ফ্লেক্স ও লবণ মিশিয়ে গার্লিক বাটার সস তৈরি করুন। মিশ্রণটি চিংড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এদিকে ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে চিংড়িগুলো বেকিং ট্রেতে সাজিয়ে ৮ থেকে ১২ মিনিট বেক করুন। চিংড়ির আকার অনুযায়ী সময় কিছুটা কমবেশি হতে পারে। চিংড়ি সম্পূর্ণ অস্বচ্ছ এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বের করে নিন। সবশেষে ওপর থেকে পার্সলে কুচি ও সামান্য লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

রাঁধুনিরেসিপিচিংড়ির পদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি