Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

মনোহরণ অরণ্যে

ইশতিয়াক হাসান
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১
শেয়ার করুন:
মনোহরণ অরণ্যে

সাতছড়িতে চশমা হনুমান। ছবি: মাশুক আহমেদ (বাঁয়ে) সীতাকুণ্ড-মিরসরাইয়ের বারৈয়াঢালার জঙ্গলে। ছবি: অপু নজরুল

শীতে অরণ্যভ্রমণের মজাই আলাদা। বৃষ্টির ঝামেলা না থাকায় খুব সহজে বনপথ দিয়ে হেঁটে যেতে পারবেন। চলুন তাহলে চমৎকার একটি অ্যাডভেঞ্চার হয়ে যাক বাংলাদেশের বনগুলোতে। পথ দেখাচ্ছেন ইশতিয়াক হাসান

নানাবাড়ি হবিগঞ্জ হওয়ায় আমার জঙ্গলভ্রমণের শুরু সিলেট বিভাগের অরণ্যগুলো দিয়ে। পাঠকদেরও তাই শুরুতে নিয়ে যাচ্ছি সিলেট বিভাগের অরণ্যে। হবিগঞ্জের চুনারুঘাটের ছোট্ট এক বন সাতছড়ি। ঢাকা-সিলেটের পুরনো মহাসড়ক দিয়ে গেলে দেখা পাবেন এই জঙ্গলের। সাতছড়ির সরু পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় উল্লুক কিংবা হনুমানের দেখা পেয়ে যাবেন অনায়াসে। ছোট্ট বন হলে কী হবে, ভালুক এবং বন্যকুকুরের মতো দুর্লভ এবং বিপজ্জনক প্রাণীরও দেখা পাবেন এখানে। চমৎকার একটি ওয়াচ টাওয়ার আছে বনে। এটি বেশি পছন্দ পাখিপ্রেমীদের।

চুনারুঘাটের আরেক বন রেমা-কালেঙ্গা। লজ্জাবতী বানর, মেছো বিড়াল, হনুমানের মতো প্রাণীদের আস্তানা হিসেবে এর আলাদা নাম আছে। কালেঙ্গার কৃত্রিম লেক ভোঁদড়ের প্রিয় জায়গা। রেমায় পাবেন বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া শকুনদের। বনবাংলোর পাহাড়ের গাছগুলো বিশাল আকারের কালো কাঠবিড়ালির জন্য বিখ্যাত। এখানে বনপ্রেমীদের থাকার জন্য বেসরকারি রেস্টহাউজও আছে।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের জনপ্রিয়তা যতটা, সে তুলনায় অরণ্যটি খুব একটা বড় নয়। ব্রিটিশ সরকার উড়োজাহাজ থেকে বীজ ছিটিয়ে এই বন পত্তনের সূচনা করে।

লাউয়াছড়া কেটে চলে গেছে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ। বনের ভেতরে ট্রেন চলার দৃশ্য দেখা কিংবা ছবি তোলার জন্য সাধারণ পর্যটকদের কাছেও এর আলাদা পরিচয় আছে।

সিলেট বিভাগের অরণ্যগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় মৌলভীবাজারের জুড়ির লাঠিটিলার জঙ্গল। মায়া হরিণ, হনুমান বাগডাশ, শজারু, শিয়ালরা বনে আছে বিস্তর। লাঠিটিলার জঙ্গল দিয়ে চলে যাওয়া যায় মাধবকুণ্ড জলপ্রপাতের পেছনের জঙ্গলে। এখন সিলেট বিভাগের শুধু লাঠিটিলায় দেখা মেলে বুনো হাতির।

মৌলভীবাজারের আদমপুর কিংবা খুরমার বনও হতে পারে অরণ্যপ্রেমীদের জন্য চমৎকার জায়গা। খুরমায় বাড়তি পাওয়া যাবে হামহাম জলপ্রপাত।

সিলেট শহর থেকে খুব বেশি দূরে নয় রাতারগুলের জঙ্গল। নৌকায় চড়ে রাতারগুল ঘুরে বেড়ানোর আলাদা মজা আছে। তবে শীতে বনপথ দিয়ে রাতারগুল ভ্রমণও রোমাঞ্চকর। আর মোটামুটি সিলেট শহরঘেঁষা এক জঙ্গল খাদিমনগর। খাদিমনগরের ভেতরে পর্যটকদের জন্য থাকার জায়গাও আছে।

চট্টগ্রাম বিভাগের জঙ্গলে প্রবেশ করা যাক রাঙামাটির কাপ্তাইয়ের মাধ্যমে। আপনি যদি অরণ্যপ্রেমী হন এবং এখনো না গিয়ে থাকেন, তবে এই অরণ্যে একটিবার অন্তত যাওয়া আপনার জন্য অবশ্যকর্তব্য। কর্ণফুলীর দুই পাশে সীতা আর রাম পাহাড়ের অরণ্য চোখ ছানাবড়া করে দেবে।

কর্ণফুলীর তীর থেকে উঠে যাওয়া অদ্ভুত সুন্দর সীতা পাহাড় দেখে রোমাঞ্চিত হবেন। উঁচু, সবুজ এক পাহাড়। গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বড়-ছোট, হরেক জাতের গাছপালা। নদীর ওপাশের রাম পাহাড়ের জঙ্গলেও ঘুরে বেড়াতে পারবেন। নদী ধরে চলে যেতে পারেন কাপ্তাই মুখ খালের জঙ্গলে। এখানে হাতির দেখা মেলার সম্ভাবনা আট আনা।

রাঙামাটি-বান্দরবান রাস্তায় বাঙ্গালহালিয়া পেরিয়ে আরও অনেকটা গিয়ে দুধপুকুরিয়ার জঙ্গল। দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য পড়েছে চট্টগ্রামের সীমানায়। দুধপুকুরিয়ার অরণ্যে ঢুকতেই গাছপালার ছায়া আপনাকে ঘিরে ফেলবে। কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করবেন। শিমুলগাছ দেখবেন, গর্জন দেখবেন। কক্সবাজার সাগরসৈকতের জন্য বেশি পরিচিত হলেও এর বন-পাহাড়ও অসাধারণ। রোহিঙ্গা বসতির কারণে বিখ্যাত টেকনাফ গেম রিজার্ভের করুণ দশা হলেও ইনানী-হিমছড়ির বনে ঘুরে বেড়াতে পারেন। হাতির জন্য ইনানীর বন বেশ পরিচিত। তেমনি সীতাকুন্ড-মিরসরাইয়ের অরণ্যগুলোও শীতে উপভোগ্য।

ঢাকা বিভাগের কথা বললে মধুপুর-ভাওয়াল কিংবা শেরপুর-জামালপুরের অরণ্যগুলোও আপনাকে টানবে। উপকূলনীয় বন নিয়ে কয়েকটি লাইন না থাকলে কীভাবে হয়? এমন বনের দেখা পাবেন পটুয়াখালী ও বরগুনায়। আর কে না জানে সুন্দরবন ভ্রমণই করা যায় মূলত শীতে। বাগেরহাট-খুলনা যেকোনো জায়গা দিয়ে লঞ্চের তিন দিনের দুই রাতের প্যাকেজে মোটামুটি দেখে নিতে পারবেন বনটিকে। জঙ্গলের সঙ্গে বাড়তি পাওয়া সাগরসৈকত আর দুবলার চরের শুঁটকিপল্লী।

মনোহরণঅরণ্যেঅরণ্যভ্রমণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম