Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

কেনাকাটা

রিনিঝিনি কাচের চুড়ি

ফারিয়া আলম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০
শেয়ার করুন:
রিনিঝিনি কাচের চুড়ি

মডেল: কানিজ ফাতেমা তাজিন; ছবি: সাজ্জাদ হোসেন

ফ্যাশনের কত অনুষঙ্গই আসে, আবার হারিয়ে যায়। কিন্তু কাচের চুড়ি নিজের জায়গা ঠিকই ধরে রেখেছে। লিখেছেন ফারিয়া আলম

‘কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি’ কিংবা ‘চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো...’ গানগুলো অনেকেই শুনেছেন। এসব গান যেন পরিচয় করায় আবহমান বাংলার কিশোরী থেকে একজন পূর্ণবয়স্ক নারীর চুড়িপ্রীতির সঙ্গে। বাংলা গান, কবিতা কিংবা গল্পে কাচের চুড়ি বারবার ফিরে এসেছে প্রেম, অভিমান আর সাজের অনুষঙ্গ হয়ে। কখনো নববধূর হাতে লাল চুড়ির ঝলক, কখনো প্রিয়জনের দেওয়া একগোছা রঙিন চুড়ি। আবার উৎসবের দিনে শাড়ির সঙ্গে মিলিয়ে চুড়ি পরার আনন্দও আলাদা। সময় বদলেছে; সঙ্গে সাজের ধরনও। তবু কাচের চুড়ির আবেদন ফুরায়নি একরত্তি। এর রিনিঝিনি শব্দে আজও মিশে আছে বাঙালির চেনা নস্টালজিয়া।

রঙের মায়ায় সাজ: কাচের চুড়ির সবচেয়ে বড় আকর্ষণ এর রঙের বৈচিত্র‍্য। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, ফিরোজা, গোলাপি— কত রঙেরই না হয় এসব চুড়ি। একরঙা সাধারণের পাশাপাশি রয়েছে খাঁজকাটা, রেশমি, ঝিলমিল, পাথর বসানো, সোনালি-রুপালি কারুকাজের চুড়ি। কোনোটি চিকন, কোনোটি মোটা। আবার কয়েক রঙের চুড়ি একসঙ্গে মিলিয়ে তৈরি করা যায় নিজের পছন্দের সেট। পোশাকের রঙের সঙ্গে মিলিয়েও পরা যায় এসব চুড়ি। সাদা বা অফহোয়াইট পোশাকের সঙ্গে লাল, নীল কিংবা সবুজ চুড়ি বেশ মানানসই। হলুদ পোশাকের সঙ্গে সবুজ বা কমলা, কালো পোশাকের সঙ্গে লাল কিংবা রুপালি চুড়ি সাজে আনতে পারে বৈপরীত্যে। আবার প্যাস্টেল রঙের পোশাকের সঙ্গে হালকা গোলাপি, ল্যাভেন্ডার কিংবা আকাশি চুড়ি পরলে ছড়ায় স্নিগ্ধতা।

এক নাকি দুই হাতে: আগে উভয় হাতে একগোছা চুড়ি পরার চল বেশি থাকলেও এখন পোশাক ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বদলে যাচ্ছে স্টাইল। কেউ দুই হাতে সমানসংখ্যক চুড়ি পরছেন, কেউ এক হাতে কয়েকটি চিকন চুড়ি রেখেই সাজ সম্পন্ন করছেন। শাড়ির সঙ্গে চুড়ির ঐতিহ্যবাহী সাজ তো আছেই; কুর্তি, টপস কিংবা পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গেও মানিয়ে নেওয়া যায় এই অনুষঙ্গ। উৎসবের সাজে হাতভরা আর প্রতিদিনের সাজে কয়েকটি বেছে নেওয়া চুড়ি— দুই ধরনের আয়োজনই হতে পারে।

কোথায় পাবেন: ঢাকায় কাচের চুড়ি কেনার জন্য পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা বেশ পরিচিত। এখানে নানা রঙ, নকশার চুড়ি পাওয়া যায়। এ ছাড়া গাউছিয়া, নিউ মার্কেট, চারুকলার ফুটপাত, কৃষি মার্কেট, মিরপুর, জেনেটিক প্লাজা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফুটপাত, চাঁদনী চক, মৌচাক মার্কেটসহ বিভিন্ন জায়গায় রয়েছে চুড়ির দোকান। যারা বাজারে না গিয়ে অনলাইনে কিনতে চান, তাদের জন্যও রয়েছে নানা আয়োজন। ফেসবুক ও ইনস্টাগ্রামভিত্তিক শপগুলোতে পাওয়া যাচ্ছে রঙ মিলিয়ে তৈরি সেট, উপহারের বাক্সে সাজানো চুড়ি এবং নকশাদার সংগ্রহ। অনলাইনে কেনার আগে চুড়ির মাপ, সংখ্যা, উপাদান ও ভাঙা অবস্থায় পৌঁছালে পরিবর্তনের সুযোগ আছে কি না, জেনে নেওয়া ভালো।

দরদাম: কাচের চুড়ির দাম খুব বেশি নয়। তবে নকশা, মান ও কাজের ধরন অনুযায়ী দামের পার্থক্য হয়। সাধারণ রেশমি কাচের চুড়ির এক ডজনের দাম প্রায় ৬০-৮০ টাকা। খাঁজকাটা চুড়ি ৮০-১০০, রেইনড্রপ নকশার চুড়ি ২৮০ এবং পাথর বসানো দাদিমা ও পাতাবাহার নকশার চুড়ির দাম ৩২০ থেকে ৪০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

 

কেনাকাটারিনিঝিনিকাচের চুড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’