Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বড় ব্যাগের ছোট গল্প

নাহিদ ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০
শেয়ার করুন:
বড় ব্যাগের ছোট গল্প

মডেল: পিয়েতা ওম; ব্যাগ: কালিন্দী; পোশাক: রঙ বাংলাদেশ; সাজ: রেড বাই আফরোজা পারভীন; ছবি: সাজ্জাদ হোসেন

রোজকার যাপনে ব্যাগ তো চাই-ই। সেটি আবার হতে হবে দেখতে সুন্দর, প্রয়োজন মেটাতে সিদ্ধহস্ত। টোট ব্যাগের জনপ্রিয়তা তাই বাড়-বাড়ন্ত। লিখেছেন নাহিদ ইসলাম

অফিস থেকে ক্যাম্পাস, পার্টি সেন্টার থেকে ট্যুরিস্ট ডেস্টিনেশন— সবখানেই নানা বয়সী নারীর কাঁধে জুট, লেদার বা কটনের তৈরি বড়সড় ঝোলার মতো ব্যাগ অহরহ দেখা যায়। বইপত্র, ল্যাপটপ, মেকআপ কিট থেকে শুরু করে পানির বোতল পর্যন্ত অনায়াসে বহন করার উপযোগী এ ম্যাজিক ব্যাগের নাম ‘টোট’। ঝোলার মতো দেখতে এ পণ্য বাজারের ব্যাগ থেকে আজকের গ্লোবাল ফ্যাশন স্টেটমেন্ট এবং সর্বজনীন ফ্যাশন অনুষঙ্গ হয়ে উঠল, সেই গল্পও বেশ রোমাঞ্চকর।

বরফের থলে থেকে হাই-এন্ড ফ্যাশন

আধুনিক টোট ব্যাগের আনুষ্ঠানিক জন্ম ১৯৪৪ সালে। আমেরিকার মেইন অঙ্গরাজ্যের বিখ্যাত আউটডোর কোম্পানি এল এল বিন গাড়ি থেকে ফ্রিজে বরফ বহনের জন্য একটি শক্ত ক্যানভাস ব্যাগ তৈরি করে, যার নাম ‘আইস ক্যারিয়ার’। এটি প্রায় ৫০০ পাউন্ড ওজন নিতে পারত। পঞ্চাশের দশকে আমেরিকার গৃহিণীরা বুঝতে পারেন, শুধু বরফ নয়, মুদি বাজার থেকে শুরু করে সংসারের সব কাজে এটি দারুণ ব্যবহারযোগ্য। এরপর গত ষাটের দশকে ডিজাইনার বনি ক্যাশিনের হাত ধরে টোট ব্যাগ ফাংশনের পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় পা রাখে। তিনি এতে চামড়ার হাতল ও রঙিন ট্রিম যোগ করেন। আশির দশকে নিউ ইয়র্কের বিখ্যাত ‘স্ট্র‍্যান্ড বুকস্টোর’ নিজেদের লোগো ও ‘এইটিন মাইলস অব বুকস’ স্লোগান দিয়ে ব্র‍্যান্ডেড টোট ব্যাগ বের করলে এটি আরবান ফ্যাশনে পরিণত হয়।

টোট ব্যাগের বড় সুবিধা হলো, এটি পোশাকের ধরন অনুযায়ী সহজেই মানিয়ে যায়

লাক্সারি ফ্যাশনে টোট ব্যাগের প্রবেশের গল্পটি আরও দারুণ। ১৯৮৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী জেন বার্কিন তার ব্যবহৃত ওভারসাইজড বেতের ঝুড়ি নিয়ে প্যারিস থেকে লন্ডন যাচ্ছিলেন। বিমানের ওভারহেড ক্যাবিনেট থেকে সেই ঝুড়ি পড়ে সব জিনিস ছড়িয়ে যায়। পাশে বসা হার্মিসের চিফ এক্সিকিউটিভ জ্যঁ-লুই দুমা এ দৃশ্য দেখে বার্কিনের জন্য বেশি জায়গা যুক্ত অথচ অভিজাত একটি ব্যাগের নকশা করেন। জন্ম হয় ফ্যাশন দুনিয়ার আইকনিক বার্কিন ব্যাগের। বর্তমানে প্রাদা, টম ফোর্ডের মতো লাক্সারি ব্র‍্যান্ডগুলোর হাত ধরে সাধারণ ক্যানভাস ব্যাগ হয়ে উঠেছে অ্যান্টি-স্ট্যাটাস স্ট্যাটাস বা সৌম্য আভিজাত্যের প্রতীক।

ব্যাগ: যাত্রা; পোশাক: রঙ বাংলাদেশনন্দন ও প্রয়োজন

বিদোরা ব্যাগ অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের ফাউন্ডার এবং সিইও সোহেলী সাজিয়া জানিয়েছেন, টোট ব্যাগের জনপ্রিয়তা শুধু ফ্যাশন ট্রেন্ডের কারণে নয়; বরং এর ব্যবহারিক সুবিধা ও বহুমুখী ব্যবহারের কারণেও বাড়ছে। একটি টোট ব্যাগ একই সঙ্গে স্টাইলিশ ও কার্যকর। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, ল্যাপটপ, বই কিংবা ব্যক্তিগত সামগ্রী সহজে বহন করা যায় বলে এটি আধুনিক কর্মজীবী নারী, শিক্ষার্থী ও ফ্যাশনসচেতন ক্রেতাদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে নকশার ক্ষেত্রে টোট ব্যাগের জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য ও নান্দনিকতার ওপর। এ ব্যাগ বানানো খুব সহজ এবং এতে মূলত সুতি, ডেনিম, ক্যানভাস ও পাটের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়। প্লাস্টিক দূষণ রোধে এর পুনর্ব্যবহারযোগ্যতাই একে বিশ্ব জুড়ে আবেদনময় করে তুলেছে।

কোন পোশাকের সঙ্গে কেমন

টোট ব্যাগের বড় সুবিধা হলো, এটি পোশাকের ধরন অনুযায়ী সহজে মানিয়ে যায়— জানালেন কালিন্দীর ফাউন্ডার মুনিয়া জামান। তার মতে, অফিসে চামড়ার টোট; সঙ্গে প্যান্ট-স্যুট বা শার্ট-ট্রাউজার। বিশ্ববিদ্যালয়ে ক্যানভাস বা ডেনিমের বড় টোট; সঙ্গে জিনস প্যান্ট ও কুর্তি। ঘুরতে গেলে হালকা বোনা বা বড় কাপড়ের টোট; সঙ্গে আরামদায়ক পোশাক। আড্ডায় ছোট আকারের রঙিন বা নকশাদার টোট; সঙ্গে ক্যাজুয়াল পোশাক। উৎসবে পুঁতি, সূচিকর্ম কিংবা ঝালরের কাজ করা টোট সহজেই শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে মানিয়ে যায়।

মিনিমালে আভিজাত্য

মুনিয়া জামান বললেন, যারা অতিরিক্ত নকশা পছন্দ করেন না, তাদের জন্য মিনিমাল টোট ব্যাগ দারুণ। কালো, ট্যান, চকলেট, বেইজ কিংবা অফহোয়াইট রঙের ব্যাগ সহজে নানা পোশাকের সঙ্গে মানানসই। মসৃণ চামড়া, পরিচ্ছন্ন সেলাই, সরল হাতল আর অল্প অলংকরণ— এ সামান্য বিষয়ই ব্যাগটিকে করে তোলে নান্দনিক। অফিসের পোশাক, ফরমাল প্যান্ট-স্যুট কিংবা সাধারণ শার্ট-ট্রাউজারের সঙ্গে এ ধরনের ব্যাগ দারুণ মানায়।

ব্যাগ: কালিন্দী; পোশাক: অতঃপরক্যানভাস টোটে শিল্পের ছোঁয়া

ক্যানভাস টোট ব্যাগের জনপ্রিয়তার বড় কারণ এর সহজ ব্যবহার ও নকশার বৈচিত্র‍্য। কোথাও শিল্পীর আঁকা ছবি, কোথাও বইয়ের প্রচ্ছদ, কোথাও টাইপোগ্রাফি, আবার কোথাও মজার বাক্য কিংবা বিমূর্ত নকশা। এসব ব্যাগে ব্যক্তিগত রুচি প্রকাশের সুযোগ থাকে। বইয়ের দোকান, জাদুঘর কিংবা শিল্প প্রদর্শনীর স্মারক হিসেবেও এ ধরনের ব্যাগ পাওয়া যায়। সাধারণ পোশাকের সঙ্গে একটি গ্রাফিক টোটই হয়ে উঠতে পারে স্টাইলের প্রধান আকর্ষণ।

রঙে-নকশায় নিজস্বতা

কালো, বাদামি, বেইজ কিংবা ক্রিম রঙের টোট ব্যাগ সহজে নানা পোশাকের সঙ্গে মানানসই। তবে রঙের বৈচিত্র্যেও পিছিয়ে নেই এ ব্যাগ। বাটার ইয়েলো, কোবাল্ট ব্লু, প্যাস্টেল পিংক, সেজ গ্রিন কিংবা গাঢ় লাল রঙের ব্যাগ সাধারণ পোশাকেও এনে দিতে পারে উজ্জ্বলতা। এ ছাড়া ফুলের নকশা, সূচিকর্ম, পুঁতি, ঝালর ও অ্যাপলিকের কাজের ব্যাগও নজর কাড়ছে। একরঙা পোশাকের সঙ্গে নকশাদার টোট কিংবা প্রিন্টের পোশাকের সঙ্গে সাদামাটা ব্যাগ— দুভাবেই সাজে।

নতুন ব্যবহার

ভেতরে আলাদা খোপ, জিপারযুক্ত পকেট, চাবি রাখার ছোট ক্লিপ, পানির বোতলের জন্য নির্দিষ্ট জায়গা কিংবা ল্যাপটপ রাখার সুরক্ষিত অংশ— এমন নানা সুবিধা যুক্ত হচ্ছে টোট ব্যাগে। অনেকেই ব্যাগের ভেতরে আলাদা অর্গানাইজার ব্যবহার করেন। এতে ছোটখাটো জিনিস খুঁজে পাওয়া সহজ হয়। আবার একই ব্যাগের সঙ্গে ছোট পাউচ বা আলাদা ব্যাগ যুক্ত করার চলও রয়েছে।

ব্যাগ: যাত্রা; পোশাক: রঙ বাংলাদেশবড় কিন্তু ভারী নয়

সোহেলী সাজিয়া জানালেন, টোট ব্যাগের অন্যতম জনপ্রিয় ধারা ওভারসাইজড বা বড় আকৃতির ব্যাগ। ল্যাপটপ, বই, পানির বোতল, ছাতা কিংবা সারা দিনের প্রয়োজনীয় জিনিস সহজেই রাখা যায় এতে।

ক্যানভাস টোট ব্যাগের জনপ্রিয়তার বড় কারণ এর সহজ ব্যবহার ও নকশার বৈচিত্র‍্য

বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের কাছে বড় টোট বেশ কার্যকর। ঢিলেঢালা পোশাক, জিনস, শার্ট কিংবা লম্বা কোটের সঙ্গে বড় টোট ব্যাগে তৈরি হয় স্বচ্ছন্দ স্টাইল। তবে ব্যাগের আকার যত বড় হোক, অতিরিক্ত ভার বহন না করাই ভালো।

কোথায় পাবেন এবং দাম কেমন

বাংলাদেশে এখন সাধারণ শপিং টোট থেকে শুরু করে প্রিমিয়াম ডিজাইনার টোট সবখানেই পাওয়া যায়। যারা সরাসরি দেখে ভালোমানের জুট-লেদার ফিউশনের ব্যাগ কিনতে চান, তারা যাত্রা,  গুটিপা, আড়ংয়ের শোরুমগুলোতে ঢু মারতে পারেন। এ ছাড়া বাহ, জেডি ক্রাফটস, কালিন্দী, বিদোরা, দেশাল কিংবা যাত্রার মতো ব্র‍্যান্ডগুলো চমৎকার সব টোট তৈরি করছে। মিরপুর-১ ভিত্তিক, সামিয়া ক্রাফট বা কারুযোগ থেকে পাইকারি ও খুচরা ব্যাগ কেনা যায়। অনলাইনে দারাজ, রকমারি ছাড়াও ফেসবুক-ইনস্টাগ্রামের পেজ (যেমন প্যাচী বিডি, জুট ব্যাগ স্টোর) থেকে ঘরে বসেই অর্ডার করা সম্ভব। আর যারা একদম দেশীয় ও সাশ্রয়ী হস্তশিল্প খুঁজছেন, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, দোয়েল চত্বরের এবং আজিজ সুপার মার্কেট দারুণ বিকল্প।

ব্যাগ: বিদোরা; শাড়ি: অতঃপরম্যাটেরিয়াল ও ফিনিশিংয়ের ওপর ভিত্তি করে এ ধরনের ব্যাগের দরদামে বেশ তারতম্য দেখা যায়। দোয়েল চত্বর বা সাধারণ অনলাইন পেজগুলোতে রেক্সিন বা সাধারণ ক্যানভাসের তৈরি টোট ব্যাগ মিলবে ৩৫০ থেকে ৮০০ টাকায়। তবে জেনুইন লেদার এবং হাই-কোয়ালিটি পাটের ফিউশনে তৈরি মাঝারি সাইজের টোট ব্যাগের দাম ১৫০০ থেকে ২৫০০ টাকা। আড়ং বা গুটিপার মতো প্রিমিয়াম লাইফস্টাইল ব্র‍্যান্ডের এক্সক্লুসিভ ডিজাইনার বা অফিস টোটগুলোর দাম ২০০০ থেকে শুরু করে ৪৫০০ টাকা বা তারও বেশি হতে পারে।

কেনার আগে

নিয়মিত বই বা ল্যাপটপের মতো ভারী জিনিস বহন করার পরিকল্পনা থাকলে, পাতলা কাপড়ের বদলে মোটা ক্যানভাস, ডেনিম বা জুট-লেদার কম্বিনেশনের ব্যাগ বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। ব্যাগের সেলাই কতটা মজবুত এবং স্ট্র‍্যাপ কিংবা হাতলের জয়েন্টগুলো ঠিকমতো শক্ত করে সেলাই করা আছে কি না, তা ভালো করে টেনে দেখা জরুরি। সুবিধার জন্য ব্যাগের ভেতরে ছোট জিপার পকেট আছে কি না সেটা চেক করুন; কারণ এ পকেটগুলোতে সেলফোন, চাবি বা কার্ড নিরাপদে রাখা যায়। চামড়ার ব্যাগের ক্ষেত্রে সেটি জেনুইন লেদার নাকি সিনথেটিক বা আর্টিফিশিয়াল লেদার, তা বিক্রেতার কাছ থেকে নিশ্চিত হয়ে কেনা ভালো।

অপূর্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’