Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ডায়েট

রেড মিট রেড অ্যালার্ট

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০০
রেড মিট  রেড অ্যালার্ট

এ সময়ে রেড মিট এড়ানো অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। সঠিক উপায়ে গ্রহণ করা স্বাস্থ্যকর। পরামর্শ দিচ্ছেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন

অতিরিক্ত লাল মাংস, বিশেষ করে চর্বিযুক্ত অংশ হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, কিডনির ওপর চাপ এবং দীর্ঘ মেয়াদে মেটাবলিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই রেড মিট খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ জরুরি। কিন্তু বিশেষ শারীরিক অবস্থা বা স্বাস্থ্যগত সমস্যায় একেবারেই বিধিনিষেধ না থাকলে এমন মাংস পুরোপুরি এড়ানোও কাজের কথা নয়। কেননা, রেড মিটে রয়েছে প্রোটিন, আয়রন ও ভিটামিন বি-১২, যা শরীরের জন্য প্রয়োজনীয়। তবে সমস্যা হয় তখনই, যখন খাদ্য গ্রহণের পরিমাণ সীমা ছাড়িয়ে যায়। এমন মাংসে থাকা অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও সোডিয়াম শরীরে কোলেস্টেরল বাড়াতে এবং হজমে চাপ ফেলতে পারে। তাই একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে দু-তিনবারের বেশি লাল মাংস না খাওয়া এবং প্রতিবারের পরিমাণ সীমিত রাখা ভালো।

পরিমাণ নির্ধারণ

একজন মানুষের প্রতি কেজি শারীরিক ওজনের বিপরীতে ১.২ থেকে ১.৫ গ্রাম পর্যন্ত প্রোটিনের প্রয়োজন পড়ে। প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে প্রোটিন থাকে গড়ে ২২ গ্রাম। সুস্থ-স্বাভাবিক ৭০ কেজি ওজনের পূর্ণ বয়স্ক ব্যক্তি সারা দিনে প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম মাংস খেতে পারেন। তবে অন্য কোনো প্রোটিনের উৎস থাকলে মাংসের পরিমাণ কমানো চাই। কেননা, বেশি মাংস খেলে কোষ্ঠকাঠিন্য, রক্তের কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, পাইলস, ফিসার, ইউরিক অ্যাসিড ইত্যাদি সমস্যা বেড়ে যেতে পারে। আর যাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে, তাদের আরও কম পরিমাণে খাওয়া মঙ্গল। প্রয়োজনে নেওয়া চাই পুষ্টিবিদের পরামর্শ।

স্বাস্থ্য পুনরুদ্ধার

কেউ যদি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় রেড মিট খেয়ে ফেলেন, তাহলে কিছু শৃঙ্খলা মেনে সেই চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতে পারে।

  • একসঙ্গে বেশি না খেয়ে, পরিমাণে অল্প খান;
  • এক বেলায় একাধিক ভারী মাংসের পদ এড়িয়ে চলুন;
  • চর্বিযুক্ত অংশ যতটা সম্ভব এড়িয়ে লিন মাংস খাওয়ার চেষ্টা করুন;
  • পাতে সবজির পরিমাণ বাড়ান। মাংসের সঙ্গে সালাদ, শাকসবজি বা সিদ্ধ সবজি রাখলে ফাইবার বাড়ে, হজম সহজ হয়;
  • পর্যাপ্ত পানি পান করুন। পানি হজমে সাহায্য করে এবং কিডনির ওপর চাপ কমায়;
  • হালকা হাঁটার অভ্যাস গড়ে তুলুন;
  • খাদ্য গ্রহণের পর ১০-১৫ মিনিট হাঁটাচলা করা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং হজমে সহায়ক।

রান্না ও সংরক্ষণ

কতটা মাংস খাচ্ছেন, শুধু সেটিই ভাবনার বিষয় নয়; রান্নার ধরন, সংরক্ষণ পদ্ধতি এবং কীভাবে রান্না করছেন, তা-ও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত উচ্চ তাপে পোড়া বা বেশি ভাজা মাংসে ক্ষতিকর যৌগ তৈরি হতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার ঈদের সময় অনেকেই একসঙ্গে অনেক মাংস রান্নার পর কয়েক দিন ধরে বারবার গরম করে খেয়ে থাকেন। এতে হজম ও পেটের সমস্যা বাড়তে পারে। তাই ভালো অভ্যাস হলো, কম তাপে ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী অল্প করে রান্না করা এবং বারবার গরম করা থেকে বিরত থাকা।

লাল মাংসরেড অ্যালার্টইকবাল হোসেনচর্বিযুক্তঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের