Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ময়মনসিংহে বিরল শিশুর জন্ম নেওয়ার খবরটি কি সত্যি

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২২:১০
ময়মনসিংহে বিরল শিশুর জন্ম নেওয়ার খবরটি কি সত্যি

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লাকিমনি বেগমের তিন মাস বয়সী সন্তান আরহামের শারীরিক গঠন দেখতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মতো। পোস্টটিতে আরও বলা হয়, শিশুটির খাদ্যাভ্যাস স্বাভাবিক এবং এর আগেও বাংলাদেশে এমন বৈশিষ্ট্যের শিশু দেখা গেছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। ছবির ব্যক্তিটি বাস্তব কোনো শিশু নয় এবং তারাকান্দায় এমন কোনো ঘটনার অস্তিত্বও নেই। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ কাল্পনিকভাবে ছবিটি তৈরি করে এই অপপ্রচার চালানো হচ্ছে।

এআই শনাক্তকরণ ও প্রযুক্তিগত বিশ্লেষণ

দাবিটির সত্যতা যাচাইয়ে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ সংক্রান্ত খবরের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে প্রযুক্তিগত অনুসন্ধানে ওপেন এআই টুলসের মাধ্যমে ছবিটিকে পরীক্ষা করা হলে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জেনারেট করা হয়েছে। ছবিটিতে ওপেন এআই-এর বিশেষ ‘সিন্থআইডি’ (SynthID) ওয়াটারমার্কের উপস্থিতি শনাক্ত করা হয়।

এছাড়া ‘Hive Detect’ এবং ‘Deepfake Detector’-এর মতো এআই শনাক্তকরণ টুলসের সাহায্যে বিশ্লেষণ করা হলে সেখানেও ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি হওয়ার ডিজিটাল প্রমাণ মেলে।

প্রোজেরিয়া রোগ ও মাগুরার পুরোনো প্রসঙ্গ

অনুসন্ধানে দেখা যায়, পোস্টের বিবরণটি মূলত ‘প্রোজেরিয়া’ (Progeria) নামক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের শরীর স্বাভাবিক মানুষের চেয়ে প্রায় ৮ গুণ দ্রুত বৃদ্ধদের মতো হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে মাগুরার চার বছর বয়সী শিশু বায়েজিদ হোসেন প্রোজেরিয়া ও কিউটিস ল্যাক্সা নামক রোগে আক্রান্ত হয়ে সংবাদমাধ্যমে আলোচিত হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, পরিবারটি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চেষ্টা করেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি। তবে তারাকান্দার ঘটনার সাথে সেই ঘটনার কোনো সম্পর্ক নেই।

সার্বিক তথ্য-প্রমাণ ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘ময়মনসিংহের তারাকান্দায় তিন মাসের শিশু দেখতে ৬৫ বছরের বৃদ্ধের মতো’ সংক্রান্ত দাবিটি পুরোপুরি মনগড়া। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি একটি কৃত্রিম ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

শিশু বায়েজিদময়মনসিংহতারাকান্দালাকিমনি বেগম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ