Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রেললাইনের দুর্ঘটনা থেকে স্পোর্টস কার রক্ষার দৃশ্যটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:৫৩
রেললাইনের দুর্ঘটনা থেকে স্পোর্টস কার রক্ষার দৃশ্যটি এআই

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রাক ড্রাইভারের প্রতি সম্মান’ অথবা ‘কখন কাকে কাজে লাগে বলা যায় না, তাই সবার সঙ্গে ভালো আচরণ করুন’—এমন নানা ক্যাপশনে ১২ সেকেন্ডের একটি হৃদয়স্পর্শী ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, রেললাইনে আটকে যাওয়া একটি স্পোর্টস কারকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা করছেন এক ট্রাক চালক।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটিতে দেখানো ঘটনাটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

কী দাবি করা হচ্ছে?

গত ১৬ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইল ও পেজে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, রেললাইনে কার আটকে যাওয়ার পর এক ব্যক্তি গাড়ি থেকে নেমে প্রাণভয়ে দৌড়ে পালাচ্ছেন, আর ঠিক তখনই একটি ট্রাক পিছন থেকে কারটিকে ধাক্কা দিয়ে লাইন থেকে সরিয়ে দেয়।

সামাজিক মাধ্যমে ‘স্মৃতিকাতর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ বার শেয়ার করা হয় এবং এতে ৮৭১টি প্রতিক্রিয়া পড়ে। অনুসন্ধানে পাওয়া অন্যান্য অ্যাকাউন্ট ও পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি ছড়াতে দেখা যায়।

এমন আবেগঘন দৃশ্য দেখে মন্তব্যের ঘরে অনেকেই এটিকে বাস্তব ঘটনা ধরে নিয়ে মন্তব্য করেছেন। পর্যবেক্ষণকালে দেখা যায়, ‘Ayat Afros’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়— ‘Driver like I save ur car...’। অন্যদিকে ‘Mymuna's lifestyle’ নামের একটি পেজ থেকে মন্তব্য করা হয়— ‘আল্লাহ বাচাইছে’।

আসল ঘটনা কী?

ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে এআই প্রযুক্তির একাধিক স্পষ্ট অসামঞ্জস্যতা চোখে পড়ে। গাড়ি থেকে নেমে ব্যক্তির দৌড়ে পালানোর অঙ্গভঙ্গি এবং পারিপার্শ্বিক দৃশ্যের গতিপ্রকৃতি বাস্তবসম্মত নয়, যা সচরাচর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ডিজিটাল কনটেন্টে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’-এ ভিডিওটি পরীক্ষা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ।

পরবর্তীতে ভিডিওটির মূল উৎসের অনুসন্ধানে ‘Ayoub Ennachat’ নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। গত ১৬ আগস্ট ওই পেজটিতেই প্রথম ভিডিওটি আপলোড করা হয়েছিল। পেজটি পর্যবেক্ষণ করে একই ধরনের আরও একাধিক এআই ভিডিও পাওয়া যায় এবং প্রচারিত পোস্টটিতে ফেসবুকের ‘AI content’ লেবেল যুক্ত ছিল। অর্থাৎ, পেজটি নিয়মিত এআই প্রযুক্তির সাহায্যে এ ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করে থাকে।

অতএব, রেললাইনে আটকে যাওয়া কারকে ট্রাক চালক ধাক্কা দিয়ে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি একটি কাল্পনিক ভিডিও।

ট্রাক ড্রাইভাররেললাইনস্পোর্টস কারধাক্কানিরাপদ দূরত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী