সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রাক ড্রাইভারের প্রতি সম্মান’ অথবা ‘কখন কাকে কাজে লাগে বলা যায় না, তাই সবার সঙ্গে ভালো আচরণ করুন’—এমন নানা ক্যাপশনে ১২ সেকেন্ডের একটি হৃদয়স্পর্শী ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, রেললাইনে আটকে যাওয়া একটি স্পোর্টস কারকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা করছেন এক ট্রাক চালক।তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটিতে দেখানো ঘটনাটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে...