Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

তোফায়েলের ছবিতে শেখ হাসিনার শোক প্রকাশের ভাইরাল দৃশ্যটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৫:১৯
তোফায়েলের ছবিতে শেখ হাসিনার শোক প্রকাশের ভাইরাল দৃশ্যটি এআই

ছবি: আগামীর সময়

উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরে শোক প্রকাশ করছেন—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই ছবির কোনো বাস্তব ভিত্তি নেই। আলোচিত ছবিটি কোনো বাস্তব ঘটনার আলোকচিত্র নয়, বরং এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা একটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর ছবি।

প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

গত ১ জুন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই প্রয়াণের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কালো শাড়ি পরিহিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোফায়েল আহমেদের একটি ছবির সামনে দাঁড়িয়ে অত্যন্ত আবেগঘন ও শোকাতুর অবস্থায় রয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছবিটি নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি করে।

অনুসন্ধান ও আসল ঘটনা

দাবির সত্যতা যাচাইয়ে প্রথমত দেশের কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত মূলধারার সংবাদমাধ্যমে এমন কোনো ছবি বা খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটির উৎস সন্ধান করতে গিয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও এর সপক্ষে বিশ্বাসযোগ্য কোনো তথ্য বা উৎসের সন্ধান মেলেনি।

ছবির এআই কারসাজি ও প্রযুক্তিগত বিশ্লেষণ

ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় এটি গভীরভাবে পরীক্ষা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এ ছবিটি বিশ্লেষণ করা হলে চাঞ্চল্যকর ফলাফল আসে। টুলটির পরীক্ষায় দেখা যায়, এই ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ ।

একই সাথে গুগলের উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট ‘Gemini’-এর গভীর বিশ্লেষণেও স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে, ছড়ানো ছবিটি তৈরিতে গুগলের নিজস্ব 'Gemini 3' এআই প্রযুক্তির অপব্যবহার বা জেনারেশন মডেল ব্যবহার করা হয়েছে।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশের দৃশ্য দাবি করা ছবিটি সম্পূর্ণ কাল্পনিক। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারসাজিতে তৈরি একটি ভুয়া ছবিকে বাস্তব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মুক্তিযুদ্ধশেখ হাসিনাতোফায়েল আহমেদকালো শাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে