Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

চেয়ার উঁচিয়ে নারীদের আঘাতের ভিডিওটি গ্রামীণ ব্যাংকের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৯:০২
চেয়ার উঁচিয়ে নারীদের আঘাতের ভিডিওটি গ্রামীণ ব্যাংকের নয়

ছবি: আগামীর সময়

ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘গ্রামীণ ব্যাংক’-এর একটি শাখায় পাওনা টাকা তুলতে গিয়ে নারী গ্রাহকরা শাখা ম্যানেজারের নৃশংস হামলার শিকার হয়েছেন— এমন একটি চাঞ্চল্যকর দাবি সহকারে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ক্ষুব্ধ এক ব্যক্তি চেয়ার উঁচিয়ে কয়েকজন নারীর দিকে তেড়ে যাচ্ছেন এবং আঘাত করছেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনা তৈরি হলেও তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবির সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। এটি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কোনো ঘটনা নয়, বরং ভারতের একটি বিদ্যুৎ অফিসের পুরনো সংঘর্ষের দৃশ্য।

প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা গ্রাহকদের টাকা না দিয়ে উল্টো নারী গ্রাহকদের ওপর চড়াও হয়েছেন এবং চেয়ার দিয়ে পিটিয়েছেন। আর্থিক খাতের চলমান পরিস্থিতির কারণে ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং বিভ্রান্তি ছড়ায়।

অনুসন্ধান ও আসল ঘটনা

ভাইরাল ভিডিওটির সত্যতা ও উৎস যাচাইয়ে ডিজিটাল ফরেনসিক টুলস ও রিভার্স ইমেজ সার্চের সহায়তা নেওয়া হয়। অনুসন্ধানে স্পষ্ট হয় যে, ভিডিওটি বাংলাদেশের কোনো ব্যাংকের নয়। এমনকি দেশের কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও গ্রামীণ ব্যাংকে এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রকৃতপক্ষে, ভাইরাল হওয়া ভিডিওটির উৎস প্রতিবেশী দেশ ভারত। এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের টিকামগড় জেলার লিধৌরা এলাকার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার দৃশ্য।


প্রামাণ্য উৎস ও প্রেক্ষাপট

ভারতীয় সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম ‘পাবলিক’ -এ প্রকাশিত তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, ভারতের মধ্যপ্রদেশের টিকামগড় জেলার লিধৌরায় ঘটে এ ঘটনা। মূলত রতনগুয়ান গ্রামে দীর্ঘদিন ধরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় গ্রামবাসী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ ও আবেদন জমা দিতে যান। সেখানে আবেদন জমা নেওয়া এবং বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের মধ্যে তীব্র ধস্তাধস্তি ও সংঘর্ষের সৃষ্টি হয়। ভিডিওর ওই ব্যক্তিটি মূলত বিদ্যুৎ অফিসের কর্মী ছিলেন।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ এবং ‘নিউজ১৮’ -এর প্রতিবেদনেও একই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ও বিস্তারিত খবর প্রকাশ করা হয়েছে। সেসব প্রতিবেদন থেকে আরও জানা যায়, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জড়িতদের শাস্তির দাবিতে বিদ্যুৎ অফিসের কর্মীরা সাময়িক কর্মবিরতিতেও গিয়েছিলেন।


সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ভারতে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের একটি পুরনো ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে সাজানো হয়েছে। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকে নারী গ্রাহকদের ওপর হামলার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

গ্রামীণ ব্যাংকনৃশংস হামলাবিদ্যুৎ অফিসভারতের মধ্যপ্রদেশরতনগুয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে