Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আন্দোলন ঠেকাতে রাস্তায় ময়লা ফেলার ভিডিওটি দিল্লির নয়, পানিপথের

ফ্যাক্ট চেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২১:০৯
আন্দোলন ঠেকাতে রাস্তায় ময়লা ফেলার ভিডিওটি দিল্লির নয়, পানিপথের

ছবি: আগামীর সময়

গত ১০ অক্টোবর ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কর্মীরা। ওই আন্দোলন ঠেকাতে দিল্লির রাস্তায় ইচ্ছাকৃতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওটির সাথে দিল্লির চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই; এটি মূলত গত ১৭ আগস্ট ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে পরিচ্ছন্নতাকর্মীদের একটি আন্দোলনের পুরোনো দৃশ্য।
কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের ‘Bangla News-বাংলা নিউজ’ নামের একটি পেজ থেকে গতকাল ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়— ‘দিল্লির রাস্তায় জঞ্জাল ফেলে নোংরা করা হচ্ছে। যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলন ঠেকাতে এই কাজ এমনি অভিযোগ ছাত্রদের’।

ভিডিওটিতে দেখা যায়, একটি ডাম্পার থেকে রাস্তার ওপর প্রচুর পরিমাণে আবর্জনা ফেলা হচ্ছে এবং চারপাশে অনেক মানুষ রাস্তায় সেই ময়লা ছড়িয়ে বিক্ষোভ করছেন। এ সময় আশপাশে কিছু মানুষকে নানা স্লোগান দিতেও দেখা যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ১ হাজার ৩০০ বার শেয়ার হয় এবং ৪ হাজার ২০০-র বেশি প্রতিক্রিয়া পড়ে। এছাড়া আরও কিছু পেজ ও আইডি থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়াতে দেখা যায়। এবং ২ মিনিট ৫ সেকেন্ডের ভিডিও ছড়ানো হয়।

আসল ঘটনা কী?
ভাইরাল হওয়া ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এর প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্য সামনে আসে। প্রতিবেদনে জানা যায়, গত ৬ আগস্ট থেকে হরিয়ানার পানিপথ মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের একটি দীর্ঘমেয়াদী ধর্মঘট ও আন্দোলন চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট পানিপথের সংবিধান চত্বরে ময়লা-আবর্জনা ফেলে অভিনব প্রতিবাদ জানান কর্মীরা।

পরবর্তীতে ভিডিওটিতে দৃশ্যমান একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও লোকেশন ধরে যাচাই করে দেখা যায়, ঘটনাস্থলটি দিল্লির কোনো এলাকা নয়; বরং এটি হরিয়ানার পানিপথের গ্র্যান্ড ট্রাংক রোডে অবস্থিত ‘Sehgal Watch and Vision Care’ নামক দোকানের সামনের অংশ।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও দাবিটি সম্পূর্ণ ভুয়া । দিল্লির যন্তর মন্তরে আন্দোলন ঠেকাতে রাস্তায় ময়লা ফেলার মিথ্যা দাবিতে হরিয়ানার পানিপথে গত ১৭ আগস্ট পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভের একটি পুরোনো দৃশ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ভারতের দিল্লিককরোচ জনতা পার্টিরহরিয়ানা রাজ্যপানিপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা