Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ইয়ামাহা শোরুমে ডাকাতের হামলার দাবির নেপথ্যে কী

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২১:১১
ইয়ামাহা শোরুমে ডাকাতের হামলার দাবির নেপথ্যে কী

ছবি: আগামীর সময়

বাংলাদেশের কোনো এক ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমে ডাকাত ঢুকে হামলার ঘটনা ঘটেছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি একেবারেই সঠিক নয়। ভিডিওর ঘটনাটি বাংলাদেশের কোনো শোরুম বা এলাকার নয়। এটি মূলত ভারতের বিহার রাজ্যে একটি ইয়ামাহা শোরুমের ম্যানেজারকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার লোমহর্ষক দৃশ্য, যা সম্পূর্ণ ভিন্ন দাবিতে এ দেশে অপপ্রচার করা হচ্ছে।

আসল ঘটনা ও ভারতীয় গণমাধ্যমের প্রমাণ

ভিডিওটির প্রকৃত উৎস ও সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ এর সাহায্যে ভারতীয় সংবাদমাধ্যম ‘নবভারত টাইমস’ -এর ওয়েবসাইটে গত ১৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্রের হুবহু মিল রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ জুন (২০২৬) শুক্রবার ভারতের বিহার রাজ্যের চন্দনপট্টি চক এলাকার কাছে একটি ইয়ামাহা মোটরসাইকেল এজেন্সির ম্যানেজার ফয়েজ আহমেদকে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত। শোরুমের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় এই পুরো হত্যাকাণ্ডের দৃশ্যটি ধারণ হয়েছিল।

বিহার পুলিশের বক্তব্য ও অপরাধী গ্রেপ্তার

পরবর্তীতে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে গত ১৪ জুন বিহার রাজ্যের দারভাঙ্গা জেলা পুলিশের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এই ঘটনা সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১২ জুন চন্দনপট্টি চক এলাকার ইয়ামাহা এজেন্সির ম্যানেজার ফয়েজ আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সনু কুমার পাসওয়ান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকারও করেছেন।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং ভারতীয় পুলিশ ও গণমাধ্যমের নথি বিশ্লেষণ করে এটি শতভাগ নিশ্চিত যে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভারতের বিহারে ব্যক্তিগত বা অন্য কোনো অপরাধের জেরে ইয়ামাহা শোরুমের ম্যানেজারকে পিটিয়ে হত্যার একটি নৃশংস ঘটনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেলে "শোরুমে ডাকাতের হামলা" দাবি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

ইয়ামাহামোটরসাইকেলবিহার রাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ