Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভারতে বাংলাদেশি পর্যটকদের হেনস্তা করার দাবি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৭:১৫
ভারতে বাংলাদেশি পর্যটকদের হেনস্তা করার দাবি ভুয়া

ছবি: আগামীর সময়

ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের ভারতীয় নাগরিকেরা হেনস্তা করছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে। ভিডিওটি দেখে অনেকে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং এটি ২০২৩ সালে প্রকাশিত একটি পুরনো স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য।


আসল ভিডিওর উৎস অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে ‘দৈনিক ইনকিলাব’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১০ জুলাই প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে বলা হয়েছিল—বাবার চিকিৎসার জন্য ভারতে গিয়ে বাংলাদেশিদের রোষানলে পড়েন এক বাংলাদেশি যুবক।

পরবর্তীতে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর যথাক্রমে ‘রিউমার স্ক্যানার’ ও ‘বুম বিডি’ নামক দুটি স্বীকৃত ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের ‘ভারতে চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার ভিডিওটি স্ক্রিপটেড' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

স্ক্রিপ্টেড হওয়ার প্রমাণ

ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, প্রচারিত এই ভিডিওটি মূলত ‘Team Uncut’ নামক একটি ফেসবুক পেজে প্রথম আপলোড করা হয়েছিল (যদিও বর্তমানে পেজটির কোনো অস্তিত্ব ফেসবুকে পাওয়া যায় না)। ১০ মিনিট ৩০ সেকেন্ড দীর্ঘ সেই মূল ভিডিওটির ২৫ সেকেন্ড অংশে একটি স্পষ্ট সতর্কবার্তা দেওয়া ছিল, যেখানে উল্লেখ করা হয়—এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এছাড়া উক্ত পেজটির ‘অ্যাবাউট সেকশন’ পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য থেকেও নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি বিনোদনভিত্তিক পেজ ছিল।

পাশাপাশি, উক্ত পেজে বাংলাদেশি ও ভারতীয় যুবকের চরিত্রে অভিনয় করা ব্যক্তিদের আরও অন্যান্য বিভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। যা থেকে এটি স্পষ্ট যে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার চিত্র নয়।

সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের হেনস্তা করা হচ্ছে—দাবি করে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ২০২৩ সালে বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি বাংলাদেশি পেজের স্ক্রিপ্টেড বা সাজানো নাটকের দৃশ্যকে বর্তমান প্রেক্ষাপটে বাস্তব ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

ভারতীয় নাগরিকবাংলাদেশি যুবকরোষানলেস্ক্রিপ্টেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন