Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শিশু নিপীড়নের দায়ে গ্রেপ্তার দুলাল জমাদার কি কোনো রাজনৈতিক দলের নেতা?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২১:৫৩
শিশু নিপীড়নের দায়ে গ্রেপ্তার দুলাল জমাদার কি কোনো রাজনৈতিক দলের নেতা?

ছবি: আগামীর সময়

বরিশালের মেহেন্দিগঞ্জে এক বৃদ্ধকে নারীদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ‘জামায়াত নেতা’ দাবি করা হয়েছে। তবে আগামীর সময়ের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো ভিত্তি নেই; বরং ভিন্ন পরিচয়ের একজন অভিযুক্তকে রাজনৈতিক রঙ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সম্প্রতি ‘মেহেন্দিগঞ্জে জামায়াত নেতা আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে! এলাকায় মহিলারা রাজাকারকে ঝাড়ু দিয়ে গণধোলাই দিলেন’— এমন ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তিকে কয়েকজন নারী মারধর করছেন। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওর ওপরের ডান পাশে ‘মেহেন্দিগঞ্জ প্রতিদিন’ নামে একটি স্থানীয় পত্রিকার লোগোও রয়েছে।

ভাইরাল পোস্টগুলোতে গণপিটুনির শিকার ব্যক্তিকে কখনো ‘জামায়াত নেতা’, আবার কোথাও ‘আওয়ামী লীগ নেতা’ হিসেবে দাবি করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক পক্ষের পেজ ও প্রোফাইল থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা বিভ্রান্তি আরও বাড়িয়েছে।

যাচাইয়ে যা জানা গেল

ভিডিওতে থাকা ‘মেহেন্দিগঞ্জ প্রতিদিন’ লোগোর সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। গত পহেলা মে প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, মেহেন্দিগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে একজন আটক হন। তবে সেখানে অভিযুক্তের কোনো রাজনৈতিক পরিচয়ের উল্লেখ নেই।

পরে সংশ্লিষ্ট কি-ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা যায়, দুলাল জমাদার (৬০) নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তিনি ৫০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিলেন। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রেই তার রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

সবমিলিয়ে, ভাইরাল ভিডিওতে মারধরের শিকার ব্যক্তিকে ‘জামায়াত নেতা’ বা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করা সঠিক নয়। প্রকৃত ঘটনার সঙ্গে অসংগত তথ্য জুড়ে দিয়ে ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

জামায়াত নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা