Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রামিসা হত্যাকাণ্ড নিয়ে মারজুক রাসেলের মন্তব্য কি সঠিক?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২১:২৭
রামিসা হত্যাকাণ্ড নিয়ে মারজুক রাসেলের মন্তব্য কি সঠিক?

ছবি: আগামীর সময়

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের নৃশংস ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে একটি বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হচ্ছে—জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল রামিসা ইস্যুসহ দেশের বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ টেনে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ অসত্য। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই মারজুক রাসেলের নাম জড়িয়ে এই ভিউয়াল ও ভুয়া বক্তব্যটি ছড়ানো হচ্ছে।

প্রেক্ষাপট ও ভাইরাল দাবি

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটে নির্মমভাবে হত্যার শিকার হয় শিশু রামিসা। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও, একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাকে পুঁজি করে অনলাইনে একটি চক্র মারজুক রাসেলের নাম ব্যবহার করে একটি বিতর্কিত মন্তব্য প্রচার করতে থাকে। ছড়ানো পোস্টে দাবি করা হয়, মারজুক রাসেল নাকি বলেছেন- ‘ধ’র্ষণ, রামিসা ইস্যু, হাম, মার্কিন গোলামি চুক্তি-এইসব থেকে ফোকাস সরাতেই অন্য ইস্যু তৈরি করা হয়েছে।’

আগামীর সময়ের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য

এই সংবেদনশীল দাবির সত্যতা নিশ্চিত করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান চালানো হয়। কিন্তু বিশ্বস্ত কোনো সূত্রেই মারজুক রাসেলের এমন কোনো বিবৃতির অস্তিত্ব মেলেনি। এমনকি মারজুক রাসেলের ব্যক্তিগত ফেসবুক পেজেও এ ধরনের কোনো পোস্ট বা মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি শতভাগ নিশ্চিত হতে সরাসরি মারজুক রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান, আলোচিত মন্তব্যটি তার নয়। তার নাম ব্যবহার করে ইন্টারনেটে যে বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং খোদ অভিনেতার সরাসরি বক্তব্যের ভিত্তিতে এটি নিশ্চিত যে, শিশু রামিসা হত্যাকাণ্ড ও অন্যান্য জাতীয় ইস্যু টেনে মারজুক রাসেলের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। মূলত, পল্লবীর স্পর্শকাতর হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

রামিসাহত্যাকাণ্ডমারজুক রাসেলধর্ষণহামমার্কিন গোলামি চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?