Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

নারী নির্যাতনের ভিডিওটি বাংলাদেশে নয়, ভারতের

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৩২
নারী নির্যাতনের ভিডিওটি বাংলাদেশে নয়, ভারতের

ছবি: আগামীর সময়

এক নারীর ওপর প্রকাশ্যে রাস্তায় নৃশংস হামলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে আবেগঘন ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘দেশটা কি থেকে কি হয়ে গেলো মাবুদ! 😭’, যা দেখে সাধারণ নেটিজেনদের মনে ধারণা তৈরি হচ্ছে যে, ঘটনাটি বাংলাদেশের।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এ দাবিটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়, বরং এটি ভারতের মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি নৃশংস অপরাধের সিসিটিভি ফুটেজ।

ভিডিওর আসল উৎস ও গণমাধ্যমের প্রতিবেদন

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে মূলধারার ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ (Times of India)-তে গত ১৪ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘Maharashtra shocker: Woman Stabbed Multiple Times in Neck’ শিরোনামের সেই মূল প্রতিবেদনের দৃশ্য এবং সিসিটিভি ফুটেজের সঙ্গে বর্তমানে বাংলাদেশে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রকৃত ঘটনা ও প্রেক্ষাপট

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘার জেলার গোল্ড সিনেমা এলাকার। সেখানে গত ১২ জুন (শুক্রবার) ভরদুপুরে এক নারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে এই নৃশংস হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ওই নারীর নাম স্নেহাল সাওয়ান্ত (২৭), যিনি পালঘার জেলা কালেক্টর অফিসে কর্মরত আছেন। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে একাধিকবার আঘাত করা হয়েছিল। এ ঘটনায় স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত ব্যক্তি আমোল মুলেকে গ্রেপ্তার করে, যিনি পেশায় আদালতের একজন অফিস সহকারী।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের রেকর্ড বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত, ভাইরাল হওয়া ভিডিওটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র নয়। ভারতের মহারাষ্ট্রে একজন কর্মজীবী নারীর ওপর তারই পরিচিত এক ব্যক্তির হামলার পুরনো সিসিটিভি ফুটেজ এটি। ভৌগোলিক প্রেক্ষাপট ও আসল ঘটনা আড়াল করে, ভিডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আতঙ্ক ছড়ানো হচ্ছে।

নৃশংস হামলামহারাষ্ট্র রাজ্যেধারালো অস্ত্রকর্মজীবী নারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল