Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

পুলিশের অস্ত্র উদ্ধারের ভিডিওগুলো সত্য নয়

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২১:১৪
পুলিশের অস্ত্র উদ্ধারের ভিডিওগুলো সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফরিদা ইয়াসমিন পারু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তিনটি পৃথক ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। ভিডিওগুলোর ক্যাপশনে মেহেরপুর, ঢাকার উত্তরা এবং নোয়াখালীতে পৃথক অভিযানে পুলিশ কর্তৃক অস্ত্র উদ্ধারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওগুলোতে দেখানো পুলিশি অভিযান বা অস্ত্র উদ্ধারের সঙ্গে বাস্তব কোনো ঘটনার সম্পর্ক নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ কাল্পনিকভাবে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে।

প্রচারিত পোস্ট ও ভিডিওর বিবরণ

১. মেহেরপুর চাঁদবিলের ঘটনা: একটি ভিডিওতে দাবি করা হয়— ‘বেডরুম থেকে অস্ত্র উদ্ধার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে মেহেরপুর চাঁদবিলের শফি উল্লাকে গ্রেফতারসহ বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার’।

২. ঢাকার উত্তরার ঘটনা: দ্বিতীয় একটি ভিডিওতে বলা হয়— ‘কাঁচাবাজার থেকে অস্ত্রসহ গ্রেফতার। ঢাকা উত্তরা সেক্টর ১৪ জহুরা মার্কেটের সবজি বিক্রেতা মাসুদ পিস্তলসহ আটক।’

৩. নোয়াখালী চৌমহনীর ঘটনা: তৃতীয় ভিডিওটির ক্যাপশনে বলা হয়— ‘মাটির নিচ থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার। নোয়াখালী চৌমহনী রহিম শেখের বাড়ির পিছন থেকে মাটি খুঁড়ে এক বস্তা বন্দুক উদ্ধার।’

প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল কারসাজি

প্রচারিত ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে ডিজিটাল বিশ্লেষণ চালানো হলে নিশ্চিত হওয়া যায় যে, তিনটি ভিডিওই এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিওগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে এআই জেনারেটেড কনটেন্টের একাধিক কারিগরি ত্রুটি ও লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে।

এর মধ্যে রয়েছে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের বিকৃত মুখমণ্ডল, শারীরিক অসামঞ্জস্যতা, অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং অসামঞ্জস্যপূর্ণ বস্তুর উপস্থিতি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর একটি ভিডিও পেছনের ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যানারে স্পষ্ট হিন্দি লেখার উপস্থিতি পাওয়া যায়, যা ঘটনাটি বাংলাদেশের নয় এবং সম্পূর্ণ বানানো তা প্রমাণ করে।

সংবাদমাধ্যম ও পুলিশের তথ্য

বাংলাদেশের মূলধারার কোনো সংবাদমাধ্যম কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেহেরপুর, ঢাকা কিংবা নোয়াখালীতে এ ধরনের কোনো পুলিশি অভিযান বা অস্ত্র উদ্ধারের সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সার্বিক তথ্য ও প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ’-সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া। এআই-নির্মিত ভিডিওগুলোকে প্রকৃত ঘটনা হিসেবে উপস্থাপন করার মাধ্যমে এই পোস্টগুলোতে বাংলাদেশকে অনিরাপদ ও সশস্ত্র অপরাধীদের দখলে রয়েছে বলে অপপ্রচারের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ পুলিশপুলিশি অভিযানঅস্ত্র উদ্ধারমেহেরপুরবন্দুক উদ্ধারঢাকার উত্তরানোয়াখালী চৌমহনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির