Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

রবার্তো কার্লোস কি আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২০:১৩
রবার্তো কার্লোস কি আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

ছবি: আগামীর সময়

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস- খবরটি কিছুদিন ধরেই আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এসেছে এমন খবর। তবে যাচাই করে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।

কী দাবি করা হচ্ছে

দাবি করা হচ্ছে, রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
পাশাপাশি একজন কাজীর উপস্থিতিতে ইসলামি রীতিতে তার বিয়ের আয়োজনের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তুরস্কের এমপি আইনজীবী আলী শাহিনও গত দুদিন আগে এ বিষয়ে ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করে দাবি করেন, ‘আমরা ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছি। কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন...আমরা শেখ জিহাদ হামাদেহের সাথে সাক্ষাৎ করেছি, যিনি ব্রাজিলের সাও পাওলোতে বাস করেন এবং ইসলামিক বিশ্বের ৫০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের একজন হিসেবে বিবেচিত।’

এসব খবর বাংলাদেশের অনেকে নিজেদের আইডি ও পেজ থেকে পোস্ট করে। ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে স্বাগতও জানানো হয় এসব পোস্টে।

সামাজিক মাধ্যমে এমন অন্তত ৩০টি আইডি ও পেজ অনুসন্ধান করে আগামীর সময়। তাতে দেখা যায়, সে পেজ ও আইডিগুলোর পোস্টে কেউ ছবি, কেউ ভিডিও, আবার কেউবা এআই দিয়ে ভিডিও তৈরি করে এখন খবর ছড়িয়েছেন।


এর মধ্যে ‘Just Hasib’ নামের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ বার শেয়ার করা হয় এবং ৭ হাজার ৭০০টি প্রতিক্রিয়া পড়ে।

আসল ঘটনা কী?

এই দাবি যাচাই করতে গিয়ে সৌদি আরবের একটি দৈনিকের প্রতিবেদনে রবার্তো কার্লোসের একটি বক্তব্য পাওয়া যায়। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ইসলাম ধর্মের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং তার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা তার জন্য চমৎকার এক অভিজ্ঞতা। তবে তার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে, তা সত্য নয়।


দৈনিক ‘ওকাজ’ এর প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা তাহিরিকে বিয়ের পর তার ইসলাম ধর্ম গ্রহণ সংক্রান্ত ছড়িয়ে পড়া গুজবের আসল সত্যতা প্রকাশ করেছেন।

ফুটবলবিষয়ক খবরের আন্তর্জাতিক ওয়েবপোর্টাল ‘গোল ডট কম’-এ দৈনিক পত্রিকা ‘ওকাজ’-এর প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে, রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সত্য নয়।


এরপর আজ বাংলাদেশ সময় বিকালে তুরস্কের এমপি আলী শাহিন ‘এক্সে’ এক পোস্টে বলেন, ব্রাজিল সফরের সময় শেখ জিহাদ হামাদেহ তাকে ভিডিওটি দেখিয়ে দাবি করেছিলেন যে রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। পরে তিনি তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে কার্লোসকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার কোনো উদ্দেশ্য তার ছিল না।

এদিকে রবার্তো কার্লোস এই ভিডিওর ব্যাখ্যায় ওকাজকে বলেন, তাদের বিয়ের অনুষ্ঠানটি একাধিক রীতিতে আয়োজন করা হয়েছিল। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে যেমন ব্যবস্থা রাখা হয়েছিল, তেমনি তার স্ত্রী এবং তার মুসলমান বন্ধুদের ধর্মীয় রীতি মেনেও আলাদা আয়োজন করা হয়েছিল।

সব তথ্য মিলিয়ে এটা স্পষ্ট, রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি বিভ্রান্তিকর। তাদের পারিবারিক বিয়ের আয়োজনের ভিডিও ভুল বার্তা দিচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবলাররবার্তো কার্লোসশেখ জিহাদ হামাদারমুসলিম সম্প্রদায়কাজীআইনজীবী আলী শাহিন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise