Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মুম্বাইয়ের বিস্ফোরণের ভিডিওকে ইরান-ইসরায়েল সংঘাতের দৃশ্য বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪১
মুম্বাইয়ের বিস্ফোরণের ভিডিওকে ইরান-ইসরায়েল সংঘাতের দৃশ্য বলে প্রচার

ছবিঃ আগামীর সময়

সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে ক্যাপশনে দাবি করা হচ্ছে—‘বসতি স্থাপনকারীরা চিৎকার করে বলছে, “ইরান, দয়া করে থামো! তুমি জিতেছো, আমরা হেরে গেছি!”’। এখানে ‘বসতি স্থাপনকারী’ শব্দটি দিয়ে ইসরায়েলিদের বোঝানো হয়েছে এবং ভিডিওটিকে চলমান সংঘাতে তাদের আতঙ্ক ও আর্তনাদের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই।

প্রকৃতপক্ষে এটি ২০২৫ সালের মার্চ মাসে ভারতের মুম্বাইয়ের ধারাভি এলাকায় ঘটে যাওয়া একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।

অনুসন্ধানে ‘indianfireservice’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৫ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পোস্টের বর্ণনায় জানানো হয়, মুম্বাইয়ের ধারাভি এলাকার নেচার পার্ক সংলগ্ন পিএনজিপি কলোনিতে একটি বাস ডিপোর কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে।

এছাড়া ভারতীয় গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ তাদের এক্স অ্যাকাউন্টে একই ঘটনার আরেকটি ভিডিও প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, সিলিন্ডারবাহী একটি ট্রাকে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও ২০২৫ সালের ২৪ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে ধারাভিতে একাধিক গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, মূল ভিডিওগুলোর কোথাও ‘ইরান’ বা সংশ্লিষ্ট কোনো স্লোগান শোনা যায় না। অর্থাৎ ভাইরাল ভিডিওতে সংযুক্ত অডিওটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে বা সম্পাদিত।

এর আগে একই ভিডিও ভিন্ন ভিন্ন ভুয়া দাবিতেও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে এবং প্রতিবারই তা ভুয়া হিসেবে শনাক্ত হয়েছে।

উপরোক্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, মুম্বাইয়ের একটি পুরোনো বিস্ফোরণের ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে ইসরায়েলিদের আর্তনাদের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভারতইরান ইসরায়েল সংঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!