Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

রোমে জেমসের দলের বিরুদ্ধে হোটেল নোংরা ও বিল না দেওয়ার অভিযোগ

ইতালি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:১৯
রোমে জেমসের দলের বিরুদ্ধে হোটেল নোংরা ও বিল না দেওয়ার অভিযোগ

কনসার্ট পরিবেশন করতে ইতালির রোমে গিয়েছিলেন সংগীতশিল্পী জেমস। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইতালির রোমে কনসার্ট পরিবেশন করতে গিয়ে নগরবাউলখ্যাত সংগীতশিল্পী জেমস ও তার দলের বিরুদ্ধে হোটেল কক্ষ নোংরা করা এবং বিল পরিশোধ না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, এ ঘটনায় স্থানীয় রোম পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কক্ষের ক্ষয়ক্ষতি ও অপরিচ্ছন্নতার জন্য হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা দাবি করেছে বলেও জানান আয়োজকেরা।

রোমের একটি চার তারকা হোটেলে জেমস ও তার দলের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকদের ভাষ্য, ব্যান্ডের সদস্যরা হোটেল ছাড়ার পর কর্তৃপক্ষ কক্ষের চরম বিশৃঙ্খল ও নোংরা অবস্থার ছবি পাঠায় এবং ২০০ ইউরো জরিমানা দাবি করে। এদিকে গত ১৬ আগস্টের কনসার্টের টিকিট বিক্রির পুরো টাকা জেমসের ম্যানেজার রবিন চৌধুরী নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলেও  অভিযোগ তাদের।

জেমস ও তার দল হোটেল ত্যাগের পর ভেতরের অবস্থা। ছবি: সংগৃহীতআয়োজকদের দাবি, তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেমস এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহায়তায় ত্যাগ করেন ইতালি। টিকিট বিক্রির টাকা হস্তান্তরকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার নানা কথা ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে জানতে জেমসের ম্যানেজার রবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামীর সময়কে জানান, ‘সব কিছু আগামীকাল প্রেস কনফারেন্সে জানানো হবে।’

বর্তমানে ভেনিসে অবস্থান করছেন জেমস ও তার দল। আগামী ২৩ আগস্ট ভেনিসে প্রথমবারের মতো লাইভ কনসার্টে গান পরিবেশন করবেন জেমস।

এদিকে বিদেশের মাটিতে এ ধরনের অভিযোগ ওঠায় প্রবাসী বাংলাদেশিদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা ও খণ্ডিত তথ্যের অবসান ঘটাতে জেমসের পক্ষ থেকে দ্রুত সংবাদ সম্মেলন করে ঘটনার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ইতালিজেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?