Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

প্যারোডি অ্যাকাউন্ট উত্ত্যক্ত করছে দুলকার সালমানকে, কী করলেন অভিনেতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯
প্যারোডি অ্যাকাউন্ট উত্ত্যক্ত করছে দুলকার সালমানকে, কী করলেন অভিনেতা

দুলকার সালমান

সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তারকাদের নামে ভুয়া ও প্যারেডি অ্যাকাউন্টের দাপট বাড়ছে। এবার সেই ভুয়া আইডির শিকার হলেন দক্ষিণী ও প্যান-ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। দীর্ঘদিন ধরে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও নেতিবাচক তথ্য ছড়ানোর পর এবার প্রকাশ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সীতা রামাম’ খ্যাত এ তারকা।

দুলকার সালমান তার আসল এক্স অ্যাকাউন্ট থেকে জানান, একটি আইডিতে তার নামের আংশিক ব্যবহার করা হয়েছে। দাবি করা হচ্ছে সেটি ‘প্যারোডি অ্যাকাউন্ট’। সেই অ্যাকাউন্ট থেকে অনবরত পোস্ট করা হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘সবাইকে অনুরোধ করছি ওই ভুয়া আইডিকে আমার আসল অ্যাকাউন্ট মনে করা বন্ধ করুন। তারা নিজেদের প্যারেডি আইডি বলে দাবি করে আর প্রতিনিয়ত আমি সেজে বিভিন্ন মন্তব্য করে আনন্দ পায়। অন্যান্য সিনেমা ও অভিনেতাদের নিয়ে মন্তব্য করা তো আছেই, এমনকি তারা আমার পরিবারের মানুষদেরও আমার নাম দিয়ে ভুয়া শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। এসবের কারণে অহেতুক বিভ্রান্তি ও নেতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে।’

আরও পড়ুন

হলিউড কি টম ক্রুজ, ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিওর মতো অভিনেতা আর পাবে না?

২৭ সেপ্টেম্বর ২০২৬

দুলকার সালমান আরও প্রকাশ করেছেন যে তিনি শুধু পোস্ট করেই শান্ত থাকেননি, ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করেছেন এবং এক্স কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।

তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কোনো পদক্ষেপ না পাওয়ায় হতাশ এ তারকা জানান, তিনি এখনো এক্স-এর উত্তরের অপেক্ষায় আছেন।

‘সীতা রামাম’, ‘কিং অব কোথা’, ‘লাকি ভাস্কর’ এবং ‘কান্তা’-র মতো একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের মাধ্যমে পুরো ভারতে দারুণ জনপ্রিয় দুলকার সালমান। ভক্তরা যাতে কোনো অনভিপ্রেত প্রতারণার শিকার না হন, সেই জন্যই মূলত এ আগাম সতর্কতা জারি করলেন অভিনেতা।

দুলকার সালমানদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের