Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

বেঁচে থাকা ৩২ বছরে অ্যাকশন চলচ্চিত্রকে যেভাবে বদলে দিয়েছিলেন ব্রুস লি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:১৯
শেয়ার করুন:
বেঁচে থাকা ৩২ বছরে অ্যাকশন চলচ্চিত্রকে যেভাবে বদলে দিয়েছিলেন ব্রুস লি

ব্রুস লি

মার্শাল আর্ট বা কুংফু সিনেমা বলতেই চোখের সামনে ভেসে ওঠে একটি নাম, ব্রুস লি। বিদ্যুৎগতির ঘুসি আর অবিশ্বাস্য ক্ষিপ্রতার লাথি দিয়ে যিনি বিশ্ব চলচ্চিত্রে অ্যাকশন সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্ব জুড়ে কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলা এ কিংবদন্তি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যই দেখে যেতে পারেননি। ১৯৭৩ সালে তার কালজয়ী সিনেমা ‘এন্টার দ্য ড্রাগন’ মুক্তির মাত্র ছয় দিন আগে মাত্র ৩২ বছর বয়সে রহস্যজনকভাবে নিভে যায় তার জীবনপ্রদীপ।

১৯৪০ সালে বাবার অপেরা দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের সময় সান ফ্রান্সিসকোয় জন্ম হয়েছিল ব্রুস লির। তবে শৈশব ও কৈশোর কেটেছে হংকংয়ের অলিগলিতে। কিশোর বয়সে স্থানীয় গ্যাংগুলোর সঙ্গে জড়িয়ে রাস্তায় মারামারি করা ছিল তার নিত্যদিনের কাজ।

এমনকি পুলিশের খাতায় নাম ওঠায় মা-বাবা তাকে হংকং ছাড়তে বাধ্য করেছিলেন। মজার বিষয় হলো, কিংবদন্তি গুরু ইপ ম্যানের কাছে ‘উইং চুন’ কুংফু শেখার পাশাপাশি নিজের পায়ের কাজ ও ভারসাম্য নিখুঁত করতে নাচও শিখেছিলেন ব্রুস লি। আর ১৯৫৮ সালে জিতে নিয়েছিলেন হংকংয়ের ‘চা-চা’ ড্যান্স চ্যাম্পিয়নশিপ।

আমেরিকায় পাড়ি জমিয়ে রেস্তোরাঁয় কাজ করার পাশাপাশি নিজের মার্শাল আর্ট স্কুল খোলেন লি। প্রথাগত কুংফুকে ভেঙে বক্সিং, ফেন্সিং ও দর্শনের মিশেলে তিনি উদ্ভাবন করেন নতুন যুদ্ধকৌশল ‘জিৎ কুন দো’ , যাকে আধুনিক মিক্সড মার্শাল আর্টসের জনক বলা হয়।

আরও পড়ুন

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি

২৬ নভেম্বর ২০২৬

ষাটের দশকে ‘দ্য গ্রিন হরনেট’ টিভি সিরিজে ‘কাটো’ চরিত্রে অভিনয় করে আমেরিকায় রাতারাতি জনপ্রিয় হলেও, এশীয় হওয়ার কারণে হলিউডে মূল নায়কের চরিত্র পাচ্ছিলেন না তিনি।

তবে, ব্রুস লির বিদ্যুৎগতির কুংফু আর অবিশ্বাস্য অ্যাকশনের সামনে খোদ মূল নায়কই ম্লান হয়ে গিয়েছিলেন। চলচ্চিত্র সমালোচকদের মতে, আমেরিকার প্রতিটি দর্শকের চোখ আটকে থাকত গ্রিন হরনেটের পেছনে থাকা ওই এশীয় যুবকের ওপর, যিনি চোখের পলকে শত্রুদের ঘায়েল করতে পারতেন।

আজকাল মার্ভেল বা ডিসি ইউনিভার্সে এক সিনেমার চরিত্রের অন্য সিনেমায় ঢুকে পড়া বা ‘ক্রসওভার’ খুবই সাধারণ বিষয়। কিন্তু ১৯৬০-এর দশকেই অ্যাডাম ওয়েস্ট অভিনীত বিখ্যাত ‘ব্যাটম্যান’ টিভি সিরিজের তিনটি পর্বে ‘কাটো’ চরিত্রে হাজির হয়েছিলেন ব্রুস লি।

মজার ঘটনা হলো, ওই ক্রসওভারের মূল চিত্রনাট্যে লেখা ছিল ব্যাটম্যানের সহকারী ‘রবিন’-এর কাছে লড়াইয়ে হেরে যাবেন কাটো। কিন্তু ব্রুস লি সাফ জানিয়ে দেন, কোনোভাবেই রবিনের কাছে হারা সম্ভব নয়, কারণ দর্শকদের কাছে সেটা মোটেও বিশ্বাসযোগ্য হবে না। শেষ পর্যন্ত ব্রুস লির জেদের কাছে হার মেনে চিত্রনাট্য বদলাতে বাধ্য হন নির্মাতারা।

হলিউডে উপযুক্ত চরিত্র খুঁজে পাওয়ার সংগ্রাম লিকে হতাশ করেছিল এবং ১৯৭১ সালে হংকংয়ে ফিরে এসে একের পর এক বক্স অফিস রেকর্ড ভাঙা সিনেমা উপহার দেন ব্রুস লি। ‘দ্য বিগ বস’, ‘ফিস্ট অব ফিউরি’ এবং ‘দ্য ওয়ে অব দ্য ড্রাগন’, সবকটিই ঝড় তোলে এশিয়া জুড়ে।

আরও পড়ুন

রামলীলায় সীতা সাজায় রবি কিষাণকে বেল্ট দিয়ে পিটিয়েছিলেন বাবা

২৬ নভেম্বর ২০২৬

‘দ্য বিগ বস’ সিনেমায় ব্রুস লির নিজের কোরিওগ্রাফ করা বাস্তবসম্মত মার্শাল আর্ট দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করায় সিনেমাটি রাতারাতি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়; সে সময় হংকংয়ের প্রায় চল্লিশ লাখ মানুষের এক-চতুর্থাংশেরও বেশি দর্শক সিনেমাটি দেখেছিলেন।

এর পরের সিনেমা ১৯৭২ সালের ‘ফিস্ট অব ফিউরি’ এবং ‘দ্য চাইনিজ কানেকশন’। জাতীয়তাবাদী ঘরানার এ সিনেমায় তরুণ জ্যাকি চ্যানও স্টান্টম্যান ও অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করেছিলেন।

এরপর হলিউড ও হংকংয়ের যৌথ প্রযোজনায় তৈরি করেন ‘এন্টার দ্য ড্রাগন’। দুঃখজনকভাবে, সিনেমাটি হংকংয়ে মুক্তির মাত্র ছয় দিন আগেই মারা যান ব্রুস লি। তার মৃত্যুর রহস্য নিয়ে ভক্ত ও গবেষকদের মধ্যে নানা জল্পনা থাকলেও, আনুষ্ঠানিকভাবে জানানো হয়, মাথাব্যথার ওষুধের অ্যালার্জিক প্রতিক্রিয়ায় মস্তিষ্ক ফুলে যাওয়ায় তার মৃত্যু হয়েছিল।

সেসময় তিনি ‘গেম অব ডেথ’ সিনেমার কাজ করছিলেন। তার মৃত্যুর পর ডামি অভিনেতা ও তার মুখের কার্ডবোর্ড কাটআউট জুড়ে দিয়ে সিনেমাটি শেষ করা হয় এবং তা মুক্তি পায় ১৯৭৮ সালে।

লির মৃত্যুর পর তার চলচ্চিত্রগুলো ব্যাপক কাল্ট জনপ্রিয়তা লাভ করে। তিনি নিজেই বিংশ শতাব্দীর অন্যতম বড় পপ কালচার আইকনে পরিণত হন এবং মার্কিন চলচ্চিত্রে এশীয়দের উপস্থাপনের ধরন বদলে দেওয়ার কৃতিত্ব প্রায়ই তাকে দেওয়া হয়।

১৯৯৩ সালে তার জীবনের ওপর ভিত্তি করে কিছুটা কাল্পনিক বায়োপিক ‘ড্রাগন: দ্য ব্রুস লি স্টোরি’ মুক্তি পায়। বাবার পথ ধরে অভিনয়ে আসা তার ছেলে ব্র্যান্ডন লি ১৯৯৩ সালে ‘দ্য ক্রো’ সিনেমার শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রপ বন্দুকের গুলিতে প্রাণ হারান। সিনেমাটি মুক্তি পায় পরের বছর ১৯৯৪ সালে।

ব্রুস লিমার্শাল আর্টকাল্ট ক্লাসিকএন্টার দ্য ড্রাগন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’