Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

যে কারণে শ্রুতি হাসানকে ইন্ডাস্ট্রিতে কাজের অনুমতি দিয়েছিলেন কমল হাসান

agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:১০
শেয়ার করুন:
যে কারণে শ্রুতি হাসানকে ইন্ডাস্ট্রিতে কাজের অনুমতি দিয়েছিলেন কমল হাসান

শ্রুতি হাসান ও কমল হাসান

একটা সময় ছিল যখন দক্ষিণী সিনেমার বড় বড় অভিনেতা বা নির্মাতারা নিজেদের মেয়েদের রুপালি পর্দায় আসতে দিতেন না। কিন্তু সেই পুরনো প্রথা ভেঙে যারা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রুতি হাসান।

সম্প্রতি চাচাতো বোন ও অভিনেত্রী সুহাসিনী মণিরত্নমের সঙ্গে এক আড্ডায় বসে নিজের ক্যারিয়ার ও বাবা কমল হাসানকে নিয়ে দারুণ এক অজানা গল্প শেয়ার করলেন শ্রুতি।

গালাত্তারের ওই সাক্ষাৎকারে সুহাসিনী যখন শ্রুতিকে জিজ্ঞেস করেন, অন্য কোনো পেশায় না গিয়ে কেন তিনি সিনেমাকেই বেছে নিলেন? জবাবে শ্রুতি শোনান তার বাবার বলা এক কথা।

শ্রুতি বলেছেন, ‘একসময় কেউ একজন বাবাকে প্রশ্ন করেছিলেন, আপনি কীভাবে আপনার মেয়েকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অনুমতি দিলেন? জবাবে বাবা পাল্টা প্রশ্ন করে বলেছিলেন, আপনারা যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করে মেয়েকে সম্পূর্ণ অচেনা-অজানা একটি পরিবারে বিয়ে দিয়ে পাঠিয়ে দেন, সেটার চেয়ে এটা অনেক ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রিটাই আমাদের পরিবার, আর আমার মেয়ে এখানে সবচেয়ে বেশি সুখী থাকবে।’ বাবার এই কথাটি আজও শ্রুতির হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।

আড্ডার ছলে সুহাসিনী মণিরত্নম যখন শ্রুতিকে তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, তখন বিন্দুমাত্র না ভেবেই মজার ছলে শ্রুতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘তুমি কবে মণিরত্নমকে ডিভোর্স দিচ্ছো?’ শ্রুতির এমন উপস্থিত বুদ্ধি ও রসবোধে হেসে লুটোপুটি খান সুহাসিনীও।

আরও পড়ুন

বাঙালির হৃদয়ে যেভাবে থেকে যাবেন সৌমিত্র চট্টোপাধ্যায়

১৫ নভেম্বর ২০২৬

৭২ বছর বয়সেও কমল হাসানের কাজের প্রতি নিষ্ঠা ও নিখুঁত হওয়ার প্রবণতা শ্রুতিকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। মজার ছলে শ্রুতি জানান, তার ছোট বোন অক্ষরা মা সারিকার মতো মেকআপ অপছন্দ করলেও, শ্রুতির মেকআপের প্রতি ভালোবাসা এসেছে তার বাবার কাছ থেকে।

শ্রুতি হাসান বলেন, “একদিন বাবা আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি সত্যিই এত মেকআপ পছন্দ করো?’ আমি বললাম, ‘আপনার তো এ কথা আমাকে জিজ্ঞেস করাই সাজে না। আপনি ‘দশাবতারম’-এর মতো সিনেমায় যে ধরনের মেকআপ করেছেন, তাতে এ নিয়ে আমাকে কিছু না বলাই ভালো।’ কথা শুনে বাবা মুচকি হেসে বললেন, ‘ঠিক আছে’ এবং বিষয়টি এড়িয়ে গেলেন। আমি সবসময়ই বলি, মেকআপের প্রতি আমার এই ভালোবাসা আসলে বাবার কাছ থেকেই এসেছে।”

গত বছর লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমায় দেখা গিয়েছিল শ্রুতি হাসানকে। আর চলতি বছর বুচি বাবু সানার ‘পেড্ডি’ সিনেমায় রাম চরণ ও জাহ্নবী কাপুরের সঙ্গে ‘হেল্লাল্লালো’ নামের একটি বিশেষ গানে নেচে ঝড় তুলেছেন তিনি।

অভিনেত্রীর হাতে বর্তমানে তামিল সিনেমা ‘ট্রেন’ এবং দুলকার সালমানের বিপরীতে তেলুগু সিনেমা ‘আকাসমলো ওকা তারা’-এর মতো প্রজেক্ট রয়েছে।


কমল হাসানশ্রুতি হাসানদক্ষিণী তারকাদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য