Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

দুর্ঘটনায় আহত জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮
দুর্ঘটনায় আহত জুনিয়র এনটিআর

জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার জুনিয়র এনটিআর এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন। গতকাল শুটিং সেটে কাঁধে গুরুতর আঘাত পান এই অভিনেতা। এর পরপরই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় তাকে।

চিকিৎসকরা তাকে আগামী অন্তত ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সব ধরনের কাজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

অভিনেতার অফিসিয়াল টিমের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সন্ধ্যায় শ্রী এনটিআর কাঁধে ইনজুরির শিকার হয়েছেন। ড. জে. মধুসূদন রাও এবং ড. আর. এ. পুরমচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।’

তবে ভক্তদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে টিমের পক্ষ থেকে বলা হয়, ‘ভয়ের কিছু নেই, তিনি দ্রুতই সেরে উঠবেন। যথাসময়ে তার শারীরিক উন্নতির আনুষ্ঠানিক তথ্য আমরা প্রকাশ করব।’

ধারণা করা হচ্ছে, প্রশান্ত নীলের বিগ বাজেট সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং সেটে অ্যাকশন দৃশ্য করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে, তবে সেটের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।

আরও পড়ুন

নায়কের আপত্তিতে সিনেমা থেকে বাদ, পরে এল ৭৫০ ছবির প্রস্তাব

২৮ জুলাই ২০২৬

‘কেজিএফ’ ও ‘সালার’ খ্যাত মাস্টারমাইন্ড পরিচালক প্রশান্ত নীলের পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে জুনিয়র এনটিআরকে। গত মে মাসে অভিনেতার জন্মদিনে প্রকাশ পায় এই সিনেমার ফার্স্ট লুক।

১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই গ্যাংস্টার ড্রামায় লুগার নামের এক নির্মম ভাড়াট্যে খুনির চরিত্রে অভিনয় করছেন এনটিআর। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড তারকা অনিল কাপুরকে, যিনি ভারতের নারকোটিক্স ব্যুরো প্রধানের চরিত্রে লড়াই করবেন।

এছাড়া ছবিতে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, আশুতোষ রানা, খুশবু সুন্দরসহ আরও অনেকে।

প্রথমে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তির কথা থাকলেও, বিশাল ক্যানভাসের এই মেগা প্রজেক্টটি আগামী ১১ জুন ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।

জুনিয়র এনটিআরআহতদুর্ঘটনাদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ