Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নায়কের আপত্তিতে সিনেমা থেকে বাদ, পরে এলো ৭৫০ ছবির প্রস্তাব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪২
নায়কের আপত্তিতে সিনেমা থেকে বাদ, পরে এলো ৭৫০ ছবির প্রস্তাব

রাঘব জুয়াল

ছোট পর্দার সঞ্চালক ও নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু। বড় পর্দায় খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা। বলিউডে রাঘব জুয়ালের রূপান্তর রূপকথার চেয়ে কম নয়।

বিশেষ করে করণ জোহরের মারকাটারি অ্যাকশন সিনেমা ‘কিল’-এ তার হিংস্র অভিনয় বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছিল। তবে আজ সাফল্য পেলেও এই পথটা রাঘবের জন্য সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপোষণ ও রাজনীতির তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা।

‘কিল’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগের এক ঘটনার কথা স্মরণ করে নিউজ১৮-কে রাঘব বলেছেন, ‘একটি বড় ব্যানারের সিনেমায় আমি চূড়ান্ত হয়েছিলাম। শুটিং শুরু হওয়ার সব প্রস্তুতি শেষ, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে প্রযোজনা সংস্থা থেকে আমার সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে আমাকে বলা হয়, তারা নাকি একজন বড় ফেস বা বড় তারকাকে খুঁজছেন!’

তবে আসল সত্যটা পরে জানতে পারেন রাঘব। তিনি জানিয়েছেন, ‘আমি পরে জেনেছিলাম ওই সিনেমার মূল নায়ক নাকি নির্মাতাদের স্পষ্ট বলে দিয়েছিলেন আমাকে সিনেমাটিতে না নেওয়ার জন্য। খবরটা শুনে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তবে মজার ব্যাপার হলো, সেই মেগা বাজেটের সিনেমাটি আর কখনোই তৈরি হতে পারেনি!’


আরও পড়ুন

‘দ্য ওডিসি’ ঘিরে আইনি পদক্ষেপ নিল ইউনিভার্সাল স্টুডিও

২৮ জুলাই ২০২৬



বর্তমানে শুধু পার্শ্বচরিত্র অভিনয় একপ্রকার বন্ধই করে দিয়েছেন রাঘব। ‘কিল’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর তার ঝুলিতে কতগুলো কাজের অফার এসেছিল তা শুনলে চমকে যেতে হয়!

রাঘব জানিয়েছেন, ‘কিল মুক্তির পর আমার কাছে প্রায় ৭৫০টি সিনেমার স্ক্রিপ্ট এসেছিল, যেখানে আমাকে মূল নায়ক হিসেবে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখান থেকে বাছাই করে আমি ‘ভাইতেরা স্টার হ্যায়’ এবং ‘ইকাই’-এর মতো প্রজেক্টগুলোতে কাজ করছি।’

নিজের গত ১৬ বছরের পথচলা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী রাঘব। নিজের স্বপ্ন নিয়ে তিনি বলেছেন, ‘আমি যখন বলেছিলাম সেরা ড্যান্সার হব, আমি হয়েছি। যখন ভেবেছিলাম সেরা হোস্ট হব, হয়েছি। অভিনেতা হওয়ার স্বপ্নও পূরণ করেছি। আর আজ যখন বলছি আমি একদিন সুপারস্টার হব— লিখে রাখুন, আমি সুপারস্টার হয়েই ছাড়ব! এটা আমার অহংকার নয়, কাজের প্রতি খাঁটি আত্মবিশ্বাস।’

রাঘব জুয়ালবলিউডসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা