Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘দ্য ওডিসি’ ঘিরে আইনি পদক্ষেপ নিল ইউনিভার্সাল স্টুডিও

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮
‘দ্য ওডিসি’ ঘিরে আইনি পদক্ষেপ নিল ইউনিভার্সাল স্টুডিও

সংগৃহীত ছবি

মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় অনলাইন পাইরেসির মুখে পড়ল ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’। প্রেক্ষাগৃহে যখন বিশ্ব জুড়ে ঝড় তুলছে এই বিগ বাজেট সিনেমাটি, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই এর পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে প্রায় দুই ঘণ্টা ধরে সিনেমাটির নিম্নমানের কপি পাওয়া যাচ্ছিল।

বিষয়টি নজরে আসতেই সাইবার নিরাপত্তা দলের সহায়তায় অননুমোদিত পোস্ট ও ভিডিও লিংকগুলো ইন্টারনেট থেকে মুছে ফেলার কাজ শুরু করেছে ইউনিভার্সাল স্টুডিও।

হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, ‘অনলাইনে ছবিটি অননুমোদিতভাবে আপলোড করার বিষয়টি দেখা মাত্রই আমরা টেকডাউন প্রোটোকল চালু করেছি। আমরা কপিরাইট লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আরও পড়ুন

সজল, হানিয়া ও ইকরার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাহিরা খান

২৮ জুলাই ২০২৬



অনলাইনে ফাঁস হয়ে গেলেও সিনেমাটি হলে দর্শকদের বেশ ভাল সাড়া পাচ্ছে। মুক্তির দ্বিতীয় উইকেন্ডেই উত্তর আমেরিকার বাজার থেকে ৮ কোটি ৭০ লাখ ডলার পকেটে পুরেছে সিনেমাটি।

বর্তমানে মার্কিন বাজারে এর আয় ২৮ কোটি ৬০ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজারে ৩৫ কোটি ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে বিশ্ব জুড়ে মাত্র দুই সপ্তাহেই সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯০ লাখ ডলার!

হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে ট্রোজান যুদ্ধের পর নিজ রাজ্যে ফেরার রোমাঞ্চকর লড়াইয়ে রাজা ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।

এ ছাড়া তার স্ত্রীর ভূমিকায় অ্যান হ্যাথাওয়ে, ছেলের চরিত্রে টম হল্যান্ড, দেবী এথেনার চরিত্রে জেন্ডায়া এবং প্রধান খলনায়কের ভূমিকায় দেখা গেছে রবার্ট প্যাটিনসনকে।

তারকাখচিত এই সিনেমাটি ২০২৬ সালের অন্যতম সফল বাণিজ্যিক সৃষ্টি হিসেবে মাইলফলক গড়ার পথে এগোচ্ছে।

দ্য ওডিসিক্রিস্টোফার নোলানহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা