Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

জনসমক্ষে বেশি থাকা আমাকে অস্বস্তিতে ফেলে: নিত্যা মেনন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৯
শেয়ার করুন:
জনসমক্ষে বেশি থাকা আমাকে অস্বস্তিতে ফেলে: নিত্যা মেনন

নিত্যা মেনন

দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ কিংবা ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, পর্দার বাইরে সেই মানুষটিই কি না ক্যামেরা আর মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি বোধ করেন।

সম্প্রতি এক পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে এমনই অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী।

গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানান, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’


আরও পড়ুন

নতুন বন্ড রবার্ট প্যাটিনসনের নায়িকা হচ্ছেন সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট?

২৫ নভেম্বর ২০২৬

নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প শুনিয়ে নিত্যা বলেছেন, ‘আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।’



নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।

নিত্যা মেননদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান