দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ কিংবা ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, পর্দার বাইরে সেই মানুষটিই কি না ক্যামেরা আর মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি বোধ করেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে এমনই অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী।গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানান, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক...