Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘দ্য প্যারাডাইস’, বক্স অফিসে ন্যানির তুফান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩
৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘দ্য প্যারাডাইস’, বক্স অফিসে ন্যানির তুফান

সংগৃহীত ছবি

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ন্যানি। তার নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির মাত্র ৩ দিনের মাথায় বিশ্ব জুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অনায়াসে পার করে ফেলেছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনেই বিশ্ব জুড়ে ১১৯.৫০ কোটি রুপির দারুণ গ্রস কালেকশন তুলে নিয়েছে সিনেমাটি।

ভারতে চলচ্চিত্রটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৭৬.৪০ কোটি রুপি, যার মধ্যে মুক্তির তৃতীয় দিন শনিবার আয় এসেছে ১৫.২৫ কোটি রুপি এবং তার আগের দিন অর্থাৎ শুক্রবার ভারত থেকে আয় হয়েছিল ১৪.৯০ কোটি রুপি।

এ ছাড়া ভারতের বাইরে আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি মোট ২৯ কোটি রুপির গ্রস কালেকশন করতে সক্ষম হয়েছে।

২৩ সেপ্টেম্বর আগাম প্রিমিয়ার শোতেই সিনেমাটি আয় করেছিল ১১.৬০ কোটি রুপি। এরপর ২৪ সেপ্টেম্বর অফিসিয়াল মুক্তির প্রথম দিনেই প্রায় ৯,৭০০টিরও বেশি শো থেকে ৩৪.৬৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে ধামাকা শুরু করে ছবিটি।

আরও পড়ুন

হলিউড কি টম ক্রুজ, ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিওর মতো অভিনেতা আর পাবে না?

২৭ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয় দিনেও তেলুগু ভার্সনে প্রায় ৪৬ শাতংশ দর্শক উপস্থিতি সিনেমাটির শক্ত অবস্থানের জানান দিচ্ছে।

ছবিটির দারুণ ব্যবসা সফলতার পাশাপাশি কিছু সমালোচনা ও সামাজিক মাধ্যমের ট্রলের মুখোমুখিও হতে হয়েছে নির্মাতাদের। তবে বিষয়টি খুব ইতিবাচকভাবে নিয়েছেন সুপারস্টার ন্যানি।

এক্স-এ দেওয়া এক পোস্টে ন্যানি লেখেন, ‘আপনাদের সব ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি ট্রলগুলোও খুব উপভোগ করেছি! দর্শকরা যেভাবে সিনেমাটিকে আপন করে নিয়েছেন তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আর সমালোচকরা যে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, সেখান থেকেও আমি শিক্ষা নিয়েছি’।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ সিনেমায় ন্যানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহন বাবু, রাঘব জুয়াল, সোনালি কুলকার্নি এবং চমক হিসেবে ক্যামিও রোলে দেখা গেছে কীর্তি সুরেশকে। ‘হিট ৩’-এর পর ন্যানির এই নতুন ধামাকা এখন সিনেমা হলে ঝড় তুলে চলেছে।

ন্যানিদক্ষিণী সিনেমা১০০ কোটির ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর