Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিশ্ব শান্তির আহ্বান জানিয়ে তোপের মুখে নোরা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৮
বিশ্ব শান্তির আহ্বান জানিয়ে তোপের মুখে নোরা

নোরা ফাতেহি

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব শান্তির ডাক দিয়ে উল্টো তোপের মুখে পড়লেন বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। শান্তির কথা বলায় তাকে ট্রোল করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ। তবে চুপ থাকার পাত্রী নন নোরা। সমালোচকদের রীতিমতো ধুয়ে দিয়ে তিনি স্পষ্ট জানালেন, শান্তির কথা শুনলে যাদের গা জ্বলে, তাদের আসলে মানসিক চিকিৎসার প্রয়োজন।

কদিন আগেই নোরা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন তিনি সুরক্ষিত আছেন এবং সবাইকে হিংসা ভুলে এক হওয়ার অনুরোধ করেন। কিন্তু নোরার এই সাধারণ শান্তির বার্তাকেই অনেকে বাঁকা চোখে দেখেছেন। কেউ কেউ তাকে পক্ষপাতিত্ব করছে বলে আক্রমণ করেছেন, আবার কেউ বলেছেন তিনি আসল ঘটনা না জেনেই জ্ঞান দিচ্ছেন।
​
৩ মার্চ পাল্টা ভিডিও দিয়ে নোরা বলেছেন, “মানুষ এখন পড়াশোনা আর বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। স্কুল কলেজে যা শেখানো হয়, কাণ্ডজ্ঞান বা শোনার ধৈর্য সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ তার কিছুই অবশিষ্ট রাখেনি। আমি শান্তির কথা বলেছি, বিশৃঙ্খলার বিরুদ্ধে বলেছি। এটা শুনে যদি কারো রাগ হয়, তবে বুঝতে হবে তার নিজের নৈতিকতায় বড় কোনো সমস্যা আছে।”

নোরা জানিয়েছেন, রোজা রেখে ইফতারের আগে যখন তিনি প্রার্থনা করছিলেন, তখন বিষয়টি নিয়ে ভেবে তার খুব অবাক লেগেছে। তিনি বলেছেন, “ভাবুন তো, আমরা কেমন সময়ে বাস করছি যেখানে বিশ্বশান্তির কথা বললে মানুষ রেগে যায়। এটা সত্যিই ভীতিজনক।” ভিডিওর ক্যাপশনে তিনি সরাসরি লিখেছেন “শান্তি আর ঐক্যের কথা শুনে যদি আপনার মেজাজ বিগড়ে যায়, তবে দয়া করে কারো সাহায্য নিন।”

​পর্দায় নোরার সবশেষ উপস্থিতি ছিল আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার ‘থাম্মা’ সিনেমায়, যেখানে ‘দিলবার কি আঁখো কা’ গানে তার পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়িয়েছে। তবে আপাতত নাচের চেয়ে তার এই সাহসী ও স্পষ্টবাদী অবস্থানই নেটপাড়ায় আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ নিউজ ১৮ 

যুদ্ধবলিউডনোরা ফাতেহিট্রোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর