লাল আভায় অপুর রঙিন ছোঁয়া
বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস
লাল রঙের নজরকাড়া পোশাক, সঙ্গে রঙিন ওড়না আর মানানসই গয়না— সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কখনো মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, আবার কখনো ক্যামেরার সামনে নান্দনিক ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।
আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোয় ফুটে উঠেছে তার গ্ল্যামারাস ও আবেদনময়ী উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব ছবিতে ভক্তদের নজর কেড়েছেন এ অভিনেত্রী।











