Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিয়ের উদ্দেশ্যে রওনা করলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩
বিয়ের উদ্দেশ্যে রওনা করলেন বিজয়-রাশমিকা

বিজয় দেবেরকোন্ডা এবং রাশমিকা মান্দানা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তাঁদের রাজকীয় বিয়ের খবর এখন নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই হায়দরাবাদ বিমানবন্দরে এই জুটিকে আলাদাভাবে দেখা যাওয়ায় ভক্তদের ধারণা বিয়ের কাউন্টডাউন অফিশিয়ালি শুরু হয়ে গেছে।

​রোববার সকালে হায়দরাবাদ বিমানবন্দরে প্রথমে দেখা যায় বিজয় দেবেরকোন্ডাকে। মাস্ক পরা অবস্থায় ক্যাজুয়াল পোশাকে দ্রুত বিমানবন্দরের ভেতরে ঢুকে যান তিনি। এর কিছুক্ষণ পরেই কড়া নিরাপত্তার মধ্যে সেখানে হাজির হন রাশমিকা মান্দানা। যদিও তাঁরা একসাথে পোজ দেননি, তবে পাপারাজ্জিদের উপস্থিতির কথা স্বীকার করে হালকা হেসে ভেতরে চলে যান।
​
সূত্র অনুযায়ী, রাজস্থানের উদয়পুর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতমালায় ঘেরা অতি বিলাসবহুল রিসোর্ট ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’ এ বসতে চলেছে এই বিয়ের আসর। সম্পূর্ণ ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টটি বেছে নেওয়া হয়েছে। ১১৭টি স্যুট ও ভিলা সম্বলিত এই রিসোর্টে যাতায়াতের জন্য হেলিকপ্টার পরিষেবাও ব্যবহার করা হতে পারে। এছাড়া র‍্যাফেলস উদয়পুর বা ফেয়ারমন্ট হোটেলের নামও সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে।
​
জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকেই অতিথিরা উদয়পুরে পৌঁছাতে শুরু করবেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চলবে মেহেন্দি, সঙ্গীতসহ প্রি ওয়েডিং এর নানা অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি ছাদনাতলায় বসবেন এই তারকা দম্পতি। গত বছরের ৩ অক্টোবর এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল বলে শোনা যায়। বিশেষ করে গত বছর দশরার সময় রাশমিকার কপালে তিলক পরা ছবি এবং রিয়ালিটি শো তে তাঁর হাতের আংটি দেখে ভক্তরা নিশ্চিত হয়েছিলেন যে সম্পর্কটি পরিণতির দিকে এগোচ্ছে।
​
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির শুটিং সেটে প্রথম আলাপ বিজয় ও রাশমিকার। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। গত দুই বছর ধরে মালদ্বীপ ও ওমানে তাঁদের গোপন ছুটি কাটানো এবং বিজয়ের পরিবারের সাথে রাশমিকার সুসম্পর্ক তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছিল। যদিও এই তারকা জুটি বরাবরই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ ছিলেন।

সুত্রঃ এনডিটিভি

বলিউডরাশমিকা মান্দানাবিজয় দেবেরকোন্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে