Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টেলিভিশন

শাহরুখ খানের শুটিং সেটে শুরু হয়েছিল সুমাইয়া শিমুর ক্যারিয়ার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৩১
শাহরুখ খানের শুটিং সেটে শুরু হয়েছিল সুমাইয়া শিমুর ক্যারিয়ার

সুমাইয়া শিমু । ছবি: মাছরাঙা টেলিভিশন

বলিউডের ‘আনজাম’ (১৯৯৪) সিনেমায় শাহরুখ খান অভিনীত বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখা গেছে, সেখানেই শুরু হয়েছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর ক্যারিয়ার! ‘আনজাম’-এ ‘বড়ি মুশকিল হ্যায়’ গানে বাড়িটি দেখানো হয়। মুম্বাইয়ের ওই বাড়িতে ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন তিনি। এটাই ছিল তার প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে এই চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি।

অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ারের বয়স ২৭ বছর। তবে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার আগে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে নাম লেখান তিনি।

সুমাইয়া শিমু । ছবি: মাছরাঙা টেলিভিশন

পডকাস্টে সুমাইয়া শিমু জানালেন, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন তিনি। বড় পর্দায় এটাই তার একমাত্র কাজ। পরবর্তী সময়ে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমনসহ একাধিক পরিচালকের মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও টিভি নাটকে ব্যস্ততার কারণে পা বাড়াননি তিনি।

রুম্মান রশীদ খান ও সুমাইয়া শিমু । ছবি: মাছরাঙা টেলিভিশন

পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে না বলা অনেক কথা পডকাস্টে তুলে ধরেছেন তিনি।

সুমাইয়া শিমু । ছবি: মাছরাঙা টেলিভিশন

শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

সুমাইয়া শিমুমাছরাঙা টেলিভিশনশাহরুখ খানঅভিনেত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise