Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মঞ্চ

সানিডেইল মঞ্চে ‘আলাদিন’, থাকছেন আবুল হায়াত ও মামুনুর রশীদ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯
সানিডেইল মঞ্চে ‘আলাদিন’, থাকছেন আবুল হায়াত ও মামুনুর রশীদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে অভিনয় করছেন একদল নাট্যকর্মী।

আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’ এবার মঞ্চে নিয়ে আসছে সানিডেইল মিডল স্কুল। নাটক, সংগীত, নৃত্য ও জাদুর সমন্বয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মঞ্চনাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৮ ও ৯ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে।

সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে এ আয়োজন করছে। প্রথম প্রদর্শনী ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও লেখক আবুল হায়াত এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশীদ।

‘আলাদিন’ নাটকটি আরব্য রজনীর বহুল পরিচিত গল্প অবলম্বনে নির্মিত। ছোট্ট প্রদীপ, জিনি, জাদুর গালিচা, রাজকন্যা ও দুষ্ট জাফরকে ঘিরে রোমাঞ্চকর এ গল্পে এবার নিজেদের সৃজনশীলতার ছাপ রাখছে সানিডেইলের মিডল স্কুলের তরুণ শিল্পীরা।

আয়োজকদের ভাষ্য, অভিনয়, সংগীত ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা গল্পটির মূল জাদু অক্ষুণ্ন রেখে এতে নিজেদের স্বতন্ত্র উপস্থাপন করেছে। একই সঙ্গে নাটকের আড়ালে তুলে ধরা হয়েছে সাহস, দয়া, সততা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব। ধন-সম্পদ বা বাহ্যিক চাকচিক্য নয়, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র ও কাজের মধ্যেই নিহিত, এমন বার্তাই নাটকটির অন্যতম মূল বক্তব্য।

নাটকটির পরিচালক ও সেট কনসেপ্টের দায়িত্বে রয়েছেন মো. মিজানুর রহমান মিতুল। সংগীত পরিচালনায় নীল কামরুল এবং কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন। কস্টিউম ডিজাইনে রয়েছেন ইরা বালা, স্নাতা শাহরিন, শ্রেয়শ্রী সরকার ও আনিকা হোসেন বৈশাখী। সেট ও প্রপসের দায়িত্বে এবি সিদ্দিকী ও তার দল। লাইটিং ডিজাইনে মো. মুখলেছুর রহমান এবং মেকআপে রয়েছেন মো. আলী বাবুল।

নাটকটির প্রধান চরিত্র আলাদিনে অভিনয় করছেন সামিউ মামুন জাঈম, জেসমিন চরিত্রে নাদিয়া আফরিন, জিনি চরিত্রে মোহাম্মদ আয়ান আবদুল্লাহ এবং জাফর চরিত্রে আরেব আজরফ। সুলতান চরিত্রে রয়েছেন শ্রেয়ান ওয়ার্দী। এ ছাড়া কথক ও প্রহরীর ভূমিকায় রেহানুস সামাদ খান, ইয়াগো চরিত্রে শরীন মির্জা, কাসিম চরিত্রে ইউজারসিফ মুহাইমিন রহমান, খৈয়াম ও গুহার কণ্ঠে মুস্তাকিম জামান খান, ওমর চরিত্রে জারিফ আহমেদ আয়াত এবং ববক চরিত্রে অনিরুদ্ধ মনন অভিনয় করছেন।

নাটকের অন্যান্য চরিত্রে রয়েছেন ডালিয়া, রানী, রাজুল, প্রিন্স অ্যান্ডার্স, ম্যাজিক কার্পেট, রাজা, দোকানদার, শহরের মানুষ ও গার্ড চরিত্রে সানিডেইলের শিক্ষার্থীরা।

নাটকের সংগীত ও নৃত্য দলেও রয়েছে মিডল স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী। তাদের পরিবেশনার সঙ্গে মঞ্চসজ্জা ও সৃজনশীল প্রদর্শনী আয়োজনেও কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সানিডেইল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও মঞ্চশিল্পের সঙ্গে পরিচিত করার পাশাপাশি দর্শকদের জন্য একটি আনন্দময় ও জাদুময়ী সন্ধ্যা উপহার দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

৮ ও ৯ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে ‘আলাদিন’-এর মঞ্চায়নের মধ্য দিয়ে সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থীরা দর্শকদের নিয়ে যেতে চায় এক কল্পনাময় আগ্রাবারে। জাদুর কার্পেটে চড়ে সেই অভিযানে দর্শকদেরও আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আলাদিনআবুল হায়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার