আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’ এবার মঞ্চে নিয়ে আসছে সানিডেইল মিডল স্কুল। নাটক, সংগীত, নৃত্য ও জাদুর সমন্বয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মঞ্চনাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৮ ও ৯ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে।সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে এ আয়োজন করছে। প্রথম প্রদর্শনী ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, পরিচালক...