Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কে-পপ তারকাদের সঙ্গে মঞ্চ মাতাবেন পাঁচ ভারতীয় শিল্পী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:৫৭
শেয়ার করুন:
কে-পপ তারকাদের সঙ্গে মঞ্চ মাতাবেন পাঁচ ভারতীয় শিল্পী

ভারতীয় শিল্পী গিনি

বিশ্বের জনপ্রিয় কে-পপ তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ভারতের পাঁচ সংগীতশিল্পী। আগামী বছরের মার্চে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইভার্স কন ফেস্টিভ্যাল ইন্ডিয়া’। দক্ষিণ কোরিয়ার বাইরে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এ সংগীত উৎসবে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি অংশ নেবেন ভারতীয় শিল্পীরাও।

উৎসবের আয়োজকদের ঘোষিত তালিকায় ভারতীয় শিল্পী হিসেবে রয়েছেন গিনি, কিং, রঞ্জ এক্স ক্লিফর, রেবল এবং ডিজে জেলো। তাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনহাইপেন, টুমরো এক্স টুগেদার (টিএক্সটি) ও লে সেরাফিমকে। এ ছাড়া থাকছেন সংগীতশিল্পী হাওয়াসা, এরিক নাম, দাইয়ং, লি হিউন, বামজু এবং গ্লোবাল গার্ল গ্রুপ কাটসআইয়ের লারা রাজ।

আরও পড়ুন

অস্কারের বাজি থেকে ক্রিপ্টো কেলেঙ্কারি, নভেম্বরে নেটফ্লিক্সের সেরা সিনেমা-সিরিজ

১২ নভেম্বর ২০২৬

আগামী ২৭ ও ২৮ মার্চ নয়াদিল্লির যশোভূমির আউটডোর এক্সপো সাইটে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ায় নিয়মিত আয়োজিত ‘উইভার্স কন ফেস্টিভ্যাল’ এবারই প্রথম দেশের বাইরে আয়োজন করা হচ্ছে। ফলে ভারতের কে-পপ ভক্তদের জন্য এটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে।

উৎসবে ভারতীয় শিল্পীদের অন্তর্ভুক্তি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে কোরীয় সংগীত ও ভারতের সমসাময়িক সংগীতের মধ্যে সংযোগ তৈরি হবে। কে-পপের পাশাপাশি ভারতীয় পপ, হিপহপ ও স্বতন্ত্র সংগীতধারার শিল্পীরাও নিজেদের পরিবেশনা তুলে ধরার সুযোগ পাবেন।

হাইব ইন্ডিয়ার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সারথক অরোরা বলেন, ‘বছরের পর বছর ধরে ভারতীয় ভক্তরা কে-পপের পাশে থেকেছেন। আমাদের শিল্পীদের গান শুনেছেন, তাদের উদ্‌যাপন করেছেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি শক্তিশালী ভক্তসমাজ গড়ে তুলেছেন। কোরিয়ার বাইরে প্রথমবারের মতো উইভার্স কন ফেস্টিভ্যাল ভারতে আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই সংযোগ আরও কাছাকাছি নিয়ে আসছি।’

আরও পড়ুন

সালমানের ‘মাতৃভূমি’তে শেষবার দেখা যাবে প্রশান্তকে, আবেগঘন স্মৃতিচারণ মিয়াং চ্যাংয়ের

১২ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, ‘শিল্পীরাও পর্দার ওপাশ থেকে যারা তাদের সমর্থন করে এসেছেন, সেই ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে এবং তাদের ভালোবাসা অনুভব করতে উচ্ছ্বসিত। এটি শিল্পী ও ভক্তদের একসঙ্গে হওয়ার এবং তাদের অভিন্ন যাত্রা উদ্‌যাপনের আয়োজন।’

উৎসবটির সহ-আয়োজক হিসেবে রয়েছে হাইব ইন্ডিয়া ও বুকমাইশো লাইভ। টিকিট বিক্রির দায়িত্বেও রয়েছে বুকমাইশো। আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের টিকিটের প্রাক্‌-বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সাধারণ বিক্রি শুরুর পরও অল্প সময়ের মধ্যে সব শ্রেণির টিকিট শেষ হয়ে যায়।

কে-পপের বিশ্ব জুড়ে জনপ্রিয়তার মধ্যে ভারতের মাটিতে এ আয়োজন সংগীতপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। একই মঞ্চে কোরীয় ও ভারতীয় শিল্পীদের পরিবেশনা ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।


কে পপ তারকাসংগীতশিল্পী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি