Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

নিষেধাজ্ঞায়ও কমেনি টান, ভারতীয় ভক্তদের মিস করেন আতিফ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৪
নিষেধাজ্ঞায়ও কমেনি টান, ভারতীয় ভক্তদের মিস করেন আতিফ

আতিফ আসলাম

উরি হামলার পর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে। যার মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত নাম সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে তা নিয়ে এতটুকু আফসোস বা ক্ষোভ নেই তার।

সম্প্রতি প্রখ্যাত রেডিও উপস্থাপক ক্রিস ফেডকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে তার ওপর নিষেধাজ্ঞা এবং ভারতীয় ভক্তদের ভালোবাসা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই গায়ক।

আতিফ জানিয়েছেন, সরকারগুলোর রাজনৈতিক সিদ্ধান্তকে তিনি সম্মান জানান। তবে একই সঙ্গে তিনি এও বিশ্বাস করেন যে সংগীতের সীমানা নির্দিষ্ট কোনো ভূখণ্ডে আটকে রাখা অসম্ভব।

সাক্ষাৎকারে ভারতীয় ভক্তদের উদ্দেশে আতিফ আসলাম বলেছেন, ‘ভারতে নিষিদ্ধ হওয়ার প্রায় ১০ বছর কেটে গেছে। এটি ছিল ভারত সরকারের নিজস্ব সিদ্ধান্ত, যে কারণে পরে পাকিস্তানেও ভারতীয় শিল্পীরা নিষিদ্ধ হন। এই দীর্ঘ সময়ে আমি ভারতে কোনো নতুন গান করিনি। কিন্তু আমার ভক্তরা ঠিকই ভিপিএন ব্যবহার করে আমার গান শুনছেন, পাইরেসি করে সিডি বানিয়ে অন্যদের দিচ্ছেন! যদিও আমি পাইরেসি সমর্থন করি না, তবে গান তার নিজস্ব পথ ঠিকই খুঁজে নেয়।’


আরও পড়ুন

‘যেখানেই মারা যাই, সেখানেই দাফন দিও’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন লাকি আলী

১০ আগস্ট ২০২৬



ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় আতিফ আরও বলেছেন, ‘আপনারা মন খারাপ করবেন না বা দুঃখ পাবেন না। যদি আপনারা আমার গান সত্যিই ভালোবাসেন, তবে জানেন কোথায় আমাকে পাওয়া যাবে। আমি সবসময় আপনাদের বলতে চেয়েছি— আমি আপনাদের বড্ড মিস করি। ভারতে কাজ করাটা হয়তো মিস করি না, তবে ওখানকার মানুষদের ভালোবাসা খুব মিস করি।’

বলিউডে একের পর এক চার্টবাস্টার গান উপহার দেওয়া এই তারকা জানান, নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারে আশীর্বাদ হয়ে এসেছিল।

আতিফ বলেছেন, ‘বলিউডে প্লেব্যাক গায়কি থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি না আসত, তবে হয়তো আমি নিজে স্বাধীনভাবে নিজের গান তৈরি করার সুযোগ পেতাম না। তাই যারা আমাকে নিষিদ্ধ করেছিলেন, আমি তাদেরও ধন্যবাদ জানাই! তা না হলে আমি এভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারতাম না।’

২০০৫ সালে ‘জেহের’ সিনেমার ‘ভো লামহে’ গান দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন আতিফ আসলাম। এরপর ‘কলিযুগ’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘তেরে নাল লাভ হো গ্যায়া’ থেকে শুরু করে ‘বাঘি ২’ পর্যন্ত অসংখ্য সুপারহিট বলিউডি গানে নিজের কণ্ঠের জাদু দিয়ে কোটি হৃদয়ে জায়গা করে নেন এই পাকিস্তানি তারকা।

আতিফ আসলামসংগীতশিল্পীনিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার