Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

অমর সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪৯
অমর সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর মৃত্যুবার্ষিকী আজ

আলাউদ্দীন আলী

বাংলা চলচ্চিত্রের গান বলতেই যে কজন প্রখ্যাত সুরস্রষ্টার নাম সবার আগে হৃদয়ে ভেসে ওঠে, তাদের মধ্যে অন্যতম সুরের যাদুকর আলাউদ্দীন আলী। তিনি কেবল সফল কোনো সঙ্গীত পরিচালক ছিলেন না; বাংলা চলচ্চিত্রের সুরের ব্যাকরণ ও আবেগের ভাষাকে তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন।

আজ এই মহান সংগীত সাধকের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

বাবা উস্তাদ যাদব আলী ও মা জোহরা খাতুনের কোল আলো করে আসা আলাউদ্দীন আলীর জন্মই হয়েছিল সুরের কোলে। ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষকদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর শৃঙ্খলায় নিজেকে গড়ে তোলেন।

পাশাপাশি বেহালা বাজানোতেও পারদর্শী ছিলেন তিনি। ঢাকা অর্কেস্ট্রায় বেহালা বাজাতে গিয়েই সুবল দাস, আলতাফ মাহমুদ, খান আতাউর রহমান ও আনোয়ার পারভেজের মতো গুণীজনদের সংস্পর্শে আসার সুযোগ হয় তার।

তিনি বিখ্যাত দেশাত্মবোধক গান যেমন ‘ও আমার বাংলা মা’, ‘সূর্যোদয়ে তুমি’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ সৃষ্টির মাধ্যমে অমর হয়ে আছেন, যা দেশপ্রেম ও জন্মভূমির প্রতি গভীর ভালোবাসাকে ফুটিয়ে তোলে।

আরও পড়ুন

কুকুর কি সত্যিই কামড়েছিল রাবিনা ট্যান্ডনকে?

০৭ আগস্ট ২০২৬

পাশাপাশি, ‘আমায় গেঁথে দাও না মাগো’ বা ‘আমারে ভুলিয়া যাও’-এর মতো আবেগঘন গানের মাধ্যমে খুব সাধারণ সুরেই তিনি মানুষের মনের গভীর হাহাকার ও কষ্ট দারুণভাবে প্রকাশ করতে পারতেন।

দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা, রেডিও ও টেলিভিশন মিলিয়ে প্রায় ৫ হাজার গান সুর করেছেন আলাউদ্দীন আলী। আইয়ুব বাচ্চু, হাসান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, কনকচাঁপা ও মিতালী মুখার্জির মতো তারকাদের চলচ্চিত্রের গানে প্রথম সুযোগ দিয়েছিলেন তিনিই।

আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। লোকজ ও ধ্রুপদি গানের সংমিশ্রণে গড়ে ওঠা তার সুর। নিজস্ব ধরন দিয়ে তিনি তা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তার সুরে গান করে নিজেদের সমৃদ্ধ করেছেন।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার মাধ্যমে যে সাফল্যের ট্রেনে তিনি চেপেছিলেন, তা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত থামেনি। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই সুরকার আজ আমাদের মাঝে না থাকলেও, তার রেখে যাওয়া সুর আজীবন প্রতিধ্বনি হয়ে বাজবে প্রতিটা বাঙালি হৃদয়ে।

আলাউদ্দীন আলীসংগীতশিল্পীমৃত্যুবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর