Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কুকুর কি সত্যিই কামড়েছিল রাবিনা ট্যান্ডনকে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৪:৪৭
কুকুর কি সত্যিই কামড়েছিল রাবিনা ট্যান্ডনকে?

রাবিনা ট্যান্ডন

মুম্বাইতে সম্প্রতি আয়োজিত হয় ‘ও মাই ডগ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সেই আসরে হাজির হয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আর তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

রেড কার্পেটে উপস্থিত একটি মিষ্টি কুকুরকে আদর করতে বসেছিলেন রাবিনা। তবে একাকী ছবি তুলতে দাঁড়াতেই ঘটে বিপত্তি। তার হলুদ পোশাকের সুতা দেখে কৌতূহলী হয়ে কুকুরটি হঠাৎ কামড়ে ধরে ঘেউঘেউ শুরু করে, যা মুহূর্তের মধ্যে সেখানে বেশ থমথমে পরিস্থিতি তৈরি করে।

তবে এমন পরিস্থিতিতেও বিন্দুমাত্র আতঙ্কিত না হয়ে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। অনেকেই দাবি করেন যে রাবিনাকে কুকুরটি কামড়ে দিয়েছে। অবশেষে সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্যতা জানালেন অভিনেত্রী নিজেই।

রাবিনা জানান, কুকুরটি তাকে আক্রমণ করতে চায়নি বা কামড় দেয়নি। সে দাঁড়ানোর পরপরই রেড কার্পেটে অন্য আরেকটি কুকুরকে আসতে দেখে ওই কুকুরটি উত্তেজিত হয়ে পড়েছিল। আর পোশাকের সুতা ধরে টানাটানিটা সেই উত্তেজনারই অংশ ছিল, তাকে আঘাত করার জন্য কুকুরটি এমনটা করেনি।

আরও পড়ুন

হঠাৎ হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

০৭ আগস্ট ২০২৬

বলিউডের এই অভিনেত্রী বাস্তব জীবনে একজন দারুণ পশুপ্রেমী। তিনি প্রায়শই সামাজিক মাধ্যমে প্রাণী অধিকার ও তাদের সুরক্ষার জন্য সোচ্চার হন।

চলতি বছরের শুরুর দিকেই এক ভারী বৃষ্টির রাতে হাইওয়েতে একা দাঁড়িয়ে থাকা এক অসহায় কুকুরকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নিয়ে যান তিনি এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন।

সম্প্রতি শহরের বাইরে থেকে সফর শেষে মুম্বাই বিমানবন্দরে নামলে তার নিজের পোষা কুকুরটি তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিল, যা দেখে আবেগপ্লুত হয়ে পড়েছিলেন এই তারকা।

কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি না বানিয়ে যেভাবে পুরো বিষয়টি রাবিনা সামলে নিয়েছেন, তার জন্য এখন নেটদুনিয়ায় অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই বিটাউন সুন্দরী।

রাবিনা ট্যান্ডনবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর