Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

মন ভেঙেছিল পরিবার, মদে ডুবেছিলেন জেসমিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬
শেয়ার করুন:
মন ভেঙেছিল পরিবার, মদে ডুবেছিলেন জেসমিন

জেসমিন স্যান্ডলাস

পঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি এবং বলিউডের পরিচিত মুখ জেসমিন স্যান্ডলাস বর্তমানে পার করছেন তার ক্যারিয়ারের এক সুবর্ণ সময়। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’ সিনেমার গানগুলো তাকে নতুন করে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের কথা এবার প্রকাশ্যে আনলেন তিনি।

জেসমিন জানান, তার বেড়ে ওঠার সময়টা মোটেও সুখকর ছিল না। তার কথায়, ‘শৈশবে আমার বাবা-মা অজান্তেই অনেকবার আমার মন ভেঙেছেন। সেই ক্ষোভ আজও মনে রয়ে গেছে। যখন একটি শিশুর মন ভেঙে যায়, তখন সেটি সারা জীবনের জন্য ভেঙে থাকে। আমি সারা জীবন পাগলের মতো একটু আশ্রয়ের খোঁজ করেছি, এক টুকরো ঘর খুঁজেছি।’ বাবা-মায়ের কঠোর শাসন এবং মানসিক সমর্থনের অভাব তাকে করে তুলেছিল মানসিকভাবে বিপর্যস্ত।

বাবার মৃত্যু এবং পরিবারের ভাঙন সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন জেসমিন। সেই সময় তিনি মদ্যপানের প্রতি চরমভাবে ঝুঁকে পড়েন। এ বিষয়ে তিনি জানান, ‘একদিকে আমি সফল হচ্ছিলাম, অন্যদিকে আমার পারিবারিক জীবন ছারখার হয়ে যাচ্ছিল। আমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি মদ্যপান করতাম। সেই দু-তিন বছরের অনেক সিদ্ধান্তের জন্য আমি আজ অনুতপ্ত। কিন্তু সে সময় জীবনটা সামলাতে আমার কাছে এ ছাড়া আর কোনো উপায় ছিল না।’

জলন্ধরে জন্ম ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জেসমিনের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে ‘মুসকান’ দিয়ে। সালমান খানের ‘কিক’ সিনেমায় ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ‘ইয়ার না মিলে’ গানটি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। বর্তমানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তার গাওয়া ‘শারারাত’, ‘ম্যায় অউর তু’ এবং ‘জাইয়ে সাজনা’ গানগুলো চার্টবাস্টার হিসেবে রাজত্ব করছে।

নিজের অতীত নিয়ে জেসমিনের এই অকপট স্বীকারোক্তি অনেক ভক্তকেই অনুপ্রাণিত করছে। তিনি প্রমাণ করে দিয়েছেন, জীবনের অন্ধকার কাটিয়ে সাফল্যের আলোতে ফেরা সম্ভব।


জেসমিন স্যান্ডলাসগানসংগীত জগৎসেলিব্রিটি স্বীকারোক্তিবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল