Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

‘শেষবারের’ মতো মঞ্চে গাইলেন আরিয়ানা গ্র্যান্ডে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮
‘শেষবারের’ মতো মঞ্চে গাইলেন আরিয়ানা গ্র্যান্ডে

আরিয়ানা গ্র্যান্ডে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংগীত জগতের অন্যতম শীর্ষ পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে তার বহুল আলোচিত ‘ইটারনাল সানশাইন’ ট্যুরের শেষ কনসার্ট সম্পন্ন করে সাময়িকভাবে বিনোদন ও জনজীবন থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

দীর্ঘদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি এবং স্বাস্থ্য নিয়ে হওয়া অনাকাঙ্ক্ষিত চর্চার অবসান ঘটাতেই তার এই বড় সিদ্ধান্ত। লন্ডনের ঐতিহ্যবাহী ওটু অ্যারেনায় তার শেষ শো-টি ছিল অত্যন্ত আবেগঘন, যেখানে দুই লাখেরও বেশি ভক্তের সামনে পারফর্ম করতে গিয়ে একাধিকবার আবেগে অশ্রুসজল হয়ে পড়েন তিনি।

কনসার্টের অন্যতম আবেগময় মুহূর্ত তৈরি হয় যখন আরিয়ানা তার বিখ্যাত ‘ওয়ান লাস্ট টাইম’ গানটি পরিবেশন করেন।

আরিয়ানা গ্র্যান্ডে। ছবি: সংগৃহীত২০১৭ সালের ম্যানচেস্টার কনসার্টে হওয়া ভয়াবহ জঙ্গি হামলায় বেঁচে যাওয়া মানুষদের স্মরণে গাওয়া এই গানটির সময় গ্র্যান্ডে মঞ্চে হাঁটু গেড়ে বসে পড়েন এবং কাঁপা গলায় বলেছেন, ‘লন্ডন, এই গানটিতে আমার আপনাদের সাহায্যের প্রয়োজন।’

শারীরিক অসুস্থতা ও পায়ে আঘাত থাকা সত্ত্বেও তার পারফরম্যান্সে কোনো খামতি ছিল না। তবে শো শেষের ভাষণে ৩৩ বছর বয়সী এই তারকা নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি।

ওটু অ্যারেনার মঞ্চে আরিয়ানাভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর ও অসাধারণ অভিজ্ঞতাগুলোর একটি। আমি একেবারে না কেঁদে আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলাম। আপনারা বিশ্বজুড়ে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি চিরকাল আগলে রাখব।’

নিজের ভক্তদের সেরা দাবি করে তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বের সবচেয়ে সেরা ভক্ত রয়েছে এবং সবসময়ই ছিল। তাদের সমস্ত ভালোবাসা ও চেষ্টার জন্যই আজকের এই মুহূর্তটি এতটা বিশেষ হয়ে উঠেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

আরও পড়ুন

যে চরিত্রের জনপ্রিয়তায় সুদীপ হয়ে উঠলেন ‘কিচ্চা সুদীপ’

০২ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেটাল’ গানটির মিউজিক ভিডিওতে আরিয়ানাকে দেখে তার মারাত্মক ওজন হ্রাস ও স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন যে তিনি অসুস্থ।

ধারাবাহিক ট্রলিং ও অনিয়ন্ত্রিত রটনা থেকে রেহাই পেতেই জনসমক্ষ থেকে আড়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্র্যান্ডে এমনটাই জানিয়েছিলেন তার প্রতিনিধি।

এমনকি আগামী বছর লন্ডনের বার্বিকান থিয়েটারে ‘সান্ডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটকে প্রস্তাবিত অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

আরিয়ানা গ্র্যান্ডে

তবে শিকাগোর এক শোর কথা স্মরণ করিয়ে দিয়ে আরিয়ানা আগেই ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, এটি কোনো হতাশা থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। নিজের মানসিক ও শারীরিক সুরক্ষার জন্য সীমানা নির্ধারণ করা জরুরি বলেই তিনি এই বিরতি নিচ্ছেন।

লন্ডনের ঐতিহ্যবাহী ওটু অ্যারেনায় প্রিয় গায়িকাকে শেষবারের মতো দেখার সাক্ষী হতে চীন, অস্ট্রেলিয়া ও পুরো ইউরোপ থেকে ছুটে আসেন প্রায় দুই লাখ ভক্ত। শো শেষের পর এক বিষাদময় শূন্যতা গ্রাস করে তাদের। অনেকেই অশ্রুসজল চোখে প্রিয় তারকার শারীরিক সুস্থতা কামনা করেন এবং তাকে নিজের জন্য কিছুটা সময় নেওয়ার পরামর্শ দেন।

‘উইকড’ সিনেমায় অস্কার-মনোনীত অভিনয়ের পর এবার পুরোপুরি অভিনয়জগতে মনোনিবেশ করার আভাসও দিয়েছিলেন আরিয়ানা। ফলে গায়িকা হিসেবে কনসার্টের মঞ্চে আরিয়ানাকে আবার কবে দেখতে পাওয়া যাবে— তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

আরিয়ানা গ্র্যান্ডেপপ মিউজিকপপসংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise