Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কনসার্টে বাগদানের ঘোষণা দিলেন ধুরন্ধরে গান গেয়ে খ্যাতি পাওয়া জেসমিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৩:০৬
কনসার্টে বাগদানের ঘোষণা দিলেন ধুরন্ধরে গান গেয়ে খ্যাতি পাওয়া জেসমিন

সংগৃহীত ছবি

জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাসের ভক্তদের জন্য এক ধামাকা সারপ্রাইজ! গানের কনসার্ট দেখতে এসে শ্রোতারা যে এমন এক লাইভ রোমান্টিক টুইস্ট দেখতে পাবেন, তা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি।

নিজের বহুল প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী শো-তে গান গাওয়ার মাঝপথেই প্রেমিক শেখর চৌধুরীর সঙ্গে নিজের বাগদানের ঘোষণা দিলেন এই ‘ধুরন্ধর’ খ্যাত গায়িকা।

নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো এই কনসার্টে জেসমিনের এই আকস্মিক ঘোষণায় মুহূর্তের মধ্যে উল্লাসে ফেটে পড়ে পুরো মিলনায়তন।

কনসার্টের প্রথম রাতে জমকালো সোনালি লেহেঙ্গা আর ভারী গহনায় একেবারে ট্র্যাডিশনাল লুকে মঞ্চে এসেছিলেন জেসমিন। একের পর এক হিট গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখার মাঝেই তিনি হঠাৎ স্টেজে ডেকে নেন তার মনের মানুষ শেখর চৌধুরীকে। এরপর দর্শকদের চিৎকার ও করতালির মাঝে নিজের হাতের অনামিকায় থাকা হিরের বাগদানের আংটিটি উঁচিয়ে ধরেন।

আরও পড়ুন

মুম্বাইয়ের চায়ের স্বাদ নিলেন নোলান-টম-ডেমন

১২ জুলাই ২০২৬

শুধু তাই নয়, বাগদানের ঘোষণার পর জেসমিন তার নিজের জনপ্রিয় ট্র‍্যাক ‘লাভান’ যার অর্থ বিয়ে, সেই রোমান্টিক সুরের তালে হবু বরের হাত ধরে মঞ্চেই মেতে ওঠেন কাপল ডান্সে।

এই কনসার্টের মাধ্যমে জেসমিনের পুরো ভারত সফরের রাজকীয় সূচনা হলো। কনসার্টে তিনি তার ক্যারিয়ারের সেরা কিছু পাঞ্জাবি গান যেমন ‘পাঞ্জেবা’ ও ‘সিপ সিপ’ গেয়ে শোনান। এ ছাড়াও সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সুপারহিট গান ‘শারারাত’, ‘যাইয়ে সাজনা’ এবং ছবির টাইটেল ট্র্যাক গেয়ে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেন।

শেষভাগে তার গাওয়া অল-টাইম হিট গান ‘ইললিগাল ওয়েপন’ এবং সালমান খানের কিক ছবির ‘ইয়ার না মিলে’ গানের সঙ্গে কোমর দোলান উপস্থিত হাজারো ভক্ত।

টিম ইনোভেশনের সার্বিক তত্ত্বাবধানে দিল্লির এই সফল শো শেষ করার পর জেসমিন জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের গান শোনানোর জন্য তিনি দারুণ এক্সাইটেড।

দিল্লির পর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ নিয়ে জেসমিন একে একে পা রাখবেন মুম্বাই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে। তবে সফরের শুরুতেই জেসমিনের এই নতুন জীবনের শুরুটা বেশ দারুণভাবেই উপভোগ করছেন মিউজিকপ্রেমীরা!

জেসমিন স্যান্ডলাসবাগদানবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি